ভারতে ‘কোভিশিল্ড’ টিকার  অনুমোদন চাইল সেরাম
আন্তর্জাতিক

ভারতে ‘কোভিশিল্ড’ টিকার  অনুমোদন চাইল সেরাম

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজারের পর ভারতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন চেয়েছে দেশটির টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট (এসআইআই)।

দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থার (ডিজিসিআই) কাছে অনুমোদনের আবেদন করেছে প্রতিষ্ঠানটি। ভারতে অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যৌথ উদ্যোগে করোনা টিকা তৈরি করেছে সেরাম ইনস্টিটিউট।

সোমবার (০৭ ডিসেম্বর) সেরাম ইনস্টিটিউটের সিইও আদার পুনাওয়াল্লা এক টুইট বার্তা বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, কোভিশিল্ড টিকা অগণিত মানুষের জীবন বাঁচাতে পারে। এ সময় তিনি ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘তাদের মূল্যবান’ সহাযোগিতার জন্য ধন্যবাদ জানান।

এসআইআই আবেদনে জানিয়েছে, মহামারী রোধ ও জনগণের চিকিৎসার জন্য টিকাটির অনুমোদন জরুরিভাবে প্রয়োজন। এই টিকা অর্থাৎ কোভিশিল্ড করোনা সংক্রমণ রোধে দারুণভাবে কাজ করবে।

করোনার টিকার অনুমোদন চেয়ে ভারত সরকারের কাছে দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান আবেদন করলো।

এর আগে গত ৪ ডিসেম্বর ভারতের কাছে জরুরি ভিত্তিতে করোনা টিকা ব্যবহারের অনুমোদন চেয়ে আবেদন করেছে ফাইজার ও বায়োএনটেক। তবে ফাইজার ভারতে এখনও টিকার ট্রায়াল করেনি। তবে প্রয়োজনে ট্রায়াল ছাড়াও টিকা ব্যবহারের অনুমতি দিতে পারে ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা