আন্তর্জাতিক

টিগ্রে সেনা-টিপিএলএফ রক্তক্ষয়ী সংঘর্ষে কয়েক শত নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইথিওপিয়ার টিগ্রে এখন সেনা বাহিনীর দখলে। গত শনিবার টিগ্রের রাজধানী মেকেলেতে অভিযান শুরু করে সেনাবাহিনী। সরকারের দাবি, টিপিএলএফের প্রতিরোধ গুঁড়িয়ে দিয়ে সেনা মেকেলে দখল করে নিয়েছে। টিগ্রের লড়াইয়ে ইতোমধ্যে কয়েকশ মানুষ মারা গিয়েছেন।

অন্ততপক্ষে ৪৪ হাজার মানুষ জীবন বাঁচানোর জন্য সুদানে পালিয়ে গেছেন। এই উদ্বাস্তুদের কাছে খাবার পৌঁছতে ও মাথা গোঁজার ঠাঁই তৈরি করতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংগঠন। ফোন ও ইন্টারনেটের অবস্থাও খুবই খারাপ। সরকার এখনও সাংবাদিক বা জাতিসংঘের প্রতিনিধিদের টিগ্রে যেতে দিচ্ছে না।

এই অবস্থায় নোবেল শান্তি পুরস্কার পাওয়া প্রধানমন্ত্রী এ্যাবি আহমেদের কাছে টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট(টিপিএলএফ) দাবি করেছে, অবিলম্বে মেকেলে থেকে সেনা প্রত্যাহার করতে হবে। সংবাদ সংস্থা এপি-কে ফোনে সাক্ষাৎকার দিয়েছেন টিপিএলএফ নেতা ডেব্রিটসন জেব্রিমাইকেল। তার দাবি, অবিলম্বে টিগ্রে থেকে সেনা সরাতে হবে।

তিনি জানিয়েছেন, তিনি মেকেলের কাছেই আছেন। ইথিওপিয়ার সেনা টিগ্রেতে গণহত্যা চালিয়েছে। তবে তাতেও লাভ হবে না। শেষ পর্যন্ত টিগ্রের মানুষের জয় হবে। গত এক মাস ধরে টিগ্রে বিচ্ছিন্ন। ফোন ও ইন্টারনেট সেবা নেই বললেই চলে। ফলে সরকার বা টিপিএলএফ কারও দাবিই যাচাই করে দেখা সম্ভব হচ্ছে না।

উত্তর ইথিওপিয়ার ইরিত্রিয়া ও সুদান ঘেঁষা এলাকায় এতদিন টিপিএলএফের শাসন চলত। এই এলাকায় সুদান ও ইরিত্রিয়ার প্রভাবও ছিল খুব বেশি। দীর্ঘদিন ধরে দেশ শাসন করা ইথিওপিয়ান পিপলস রেভলিউশনারি ডেমোক্রেটিক ফ্রন্ট (ইপিআরডিএফ)-এর উপরেও তাদের প্রভাব ছিল।

এই ফ্রন্টের ২৭ বছরের রাজত্বে শিশুমৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমে ছিল। কৃষিতেও উন্নতি হয়েছিল। কিন্তু একই জোটের দীর্ঘদিনের শাসন পছন্দ হচ্ছিল না ইথিওপিয়ার যুবকদের। এই অবস্থায় রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন এ্যাবি আহমেদ। তারপর থেকে শুরু হয় টিপিএলেফকে কোণঠাসা করার কাজ।

তারই জেরে টিপিএলএফের ঘাঁটি দখল করার লড়াই শুরু হয়েছে। ৬০ লাখ মানুষের বাস টিগ্রেতে। সেনাবাহিনী সেই টিগ্রে টিপিএলএফের দখল থেকে ছিনিয়ে নিয়েছে। তবে ডেব্রিটসন জানিয়েছেন, বহিরাগতদের না তাড়ানো পর্যন্ত লড়াই চলবে। টিপিএলএফ নেতার দাবি, তারা প্রচুর সেনাকে বন্দি করেছেন। আর সেনার হাতে অসংখ্য মানুষ মারা গেছেন। তবে তিনি কোনও সংখ্যা বলতে চাননি।

শুধু বলেছেন, ''প্রচুর সাধারণ মানুষ মারা গেছেন। গুণে শেষ করা যাবে না।'' তার দাবি, ''মেকেলে আমাদের। আমরা এর সম্পদ তৈরি করেছি। শহরকে সমৃদ্ধ করেছি। এখন তা বহিরাগতদের হাতে যেতে দেব না।'' সূত্র : ডয়চে ভেলে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা