আন্তর্জাতিক

ইসরায়েলের জন্য সৌদির আকাশ উম্মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের জন্য নিজেদের আকাশপথ উন্মুক্ত করে দিল সৌদি সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা ও তার জামাতা জেরার্ড কুশনার ও তার টিমের মধ্যপ্রাচ্য সফরের অল্প সময়ের মধ্যে এ সিদ্ধান্তের কথা আসল সৌদি সরকারের পক্ষ থেকে।

সোমবার (৩০ নভেম্বর) ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘আমরা বিষয়টি মীমাংসা করতে পেরেছি।’

বার্তা সংস্থা রয়টার্স ও ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে কাতার ভিত্তিক আলজাজিরা। মূলত সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ফ্লাইট চলাচলের সুবিধার্থে ইসরায়েলকে আকাশপথ খুলে দিল সৌদি আরব।

হোয়াইট হাউসের সে কর্মকর্তা আরও বলেন, ‘আমিরাত ও বাহরাইনে ইসরায়েলি উড়োজাহাজ যাতায়াত নিয়ে যে কোনও সমস্যার সমাধান হওয়া উচিত।’সেপ্টেম্বরে ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউসে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ ও আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আমিরাত, বাহরাইন ও সুদান। এর পেছনে জেরার্ডের কূটনৈতিক প্রচেষ্টাকে গুরুত্বপূর্ণ মনে করা হয়ে থাকে।

এদিকে সৌদি আরব ও কাতারের মধ্যে বিরোধ মেটাতে তৎপর ট্রাম্প-জামাতা কুশনার। এ নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করবেন তিনি। ফিলিস্তিন মুক্তি আন্দোলন হামাস ও মিসরের ইসলামপন্থী দল মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পর্ক রাখায় কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে সহায়তার অভিযোগ আনে সৌদি আরব।

দেশটি সঙ্গে যোগ দেয় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর। ২০১৭ সালে কাতারের ওপর অবরোধ আরোপ করে আরব দেশগুলো। এখন সৌদি ও কাতার উভয় দেশই চায় এ বিরোধের অবসান হোক। ট্রাম্পের মধ্যস্থতায় ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইসরায়েলের সঙ্গে তিন দেশের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়। এর পেছনে জেরার্ডের কূটনৈতিক প্রচেষ্টাকে গুরুত্বপূর্ণ মনে করা হয়ে থাকে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা