আন্তর্জাতিক

৩ বার করোনা আক্রান্ত হয়ে সুস্থ ১০১ বছর বয়সী নারী

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির নাগরিক মারিয়া অরসিঙ্গার। বয়স ১০১ বছর। এ বয়সে অনেক দুর্যোগ মোকাবেলা করে এসেছেন। স্প্যানিশ ফ্লু, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর এবারের করোনা ভাইরাস মিলিয়ে তিনবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েও বেঁচে আছেন। অরসিঙ্গারের করোনা ভাইরাসে এতবার আক্রান্ত হওয়া ও সুস্থ হওয়ার এই বিরল ঘটনা অবাক করেছে চিকিৎসকদেরও।

অরসিঙ্গারের প্রথম করোনা শনাক্ত হয় এই বছরের ফেব্রুয়ারিতে। তার মেয়ে কার্লা বলেন, ফেব্রুয়ারিতে সোন্দালোর এক হাসপাতালে মাকে ভর্তি করতে হয়েছিল । সে সময় হাসপাতালের এক চিকিৎসক আমাদের বলেছিল, এর আগে তারা এত বয়স্ক কাউকে এভাবে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হতে দেখেননি। তিনি নিজ থেকেই শ্বাস নিতে পারছিলেন এমনকি তার জ্বরও আসেনি।।খবর : এমটিভি।

প্রথমবার করোনা থেকে সুস্থ হওয়ার পর জুলাইয়ে নিজের ১০১ তম জন্মদিন উদযাপন করেন অরসিঙ্গার। দুর্ভাগ্যবশত, সেপ্টেম্বরে আবার জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। পরীক্ষায় জানা যায়, দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। এবার ১৮ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের কর্মীরা তার প্রাণশক্তি দেখে বিস্মিত হয়েছিলেন। স্থানীয় গণমাধ্যমকে তারা বলেছিলেন, তাকে কেবল সাবধানতাবশত হাসপাতালে রাখা হয়েছে।

বিষ্ময়কর বিষয় গত শুক্রবার ফের করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন অরসিঙ্গার। বর্তমানে অরসিঙ্গারের মধ্যে করোনা আক্রান্ত হওয়ার কোনও উপসর্গই নেই। তিনি শয্যাশায়ী আছেন। আগ থেকেই বধির হওয়ায় তার মেয়েদের সঙ্গে যোগাযোগ করতে কিছুটা কষ্ট হচ্ছে। তবে তার তিন মেয়েই আশাবাদী যে, খুব শিগগিরই আবার সুস্থ হয়ে উঠবেন তিনি।

অরসিঙ্গারের জন্ম ১৮৯১ সালের ২১শে জুলাই, আরদেনো অঞ্চলের গ্যাগিয়ো পল্লীতে, স্প্যানিশ ফ্লুর সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার বিয়ে হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা