আন্তর্জাতিক

জাপানের ক্রাউন প্রিন্সের মেয়ের সাধারণ ঘরে বিয়ে  

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের ক্রাউন প্রিন্স ফুমিহিতো অবশেষে তার রাজকুমারী কন্যা মাকোর বিয়ে এক সাধারণ ছেলের সঙ্গেই মেনে নিলেন। তবে রাজপরিবারের বাইরে কাউকে বিয়ের করার জন্য রাজকুমারী তকমা হারাতে হচ্ছে মাকোকে। ফলে তিনি আর রাজকুমারীর মর্যাদা পাবেন না।

সোমবার ( ৩০ নভেম্বর) নিজের আসন্ন ৫৫তম জন্মদিন উপলক্ষে টোকিওতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্রাউন প্রিন্স ফুমিহিতো এই দম্পতির বিয়ে মেনে নেয়ার ঘোষণা দেন।

কারণ জাপানের রাজপরিবার আইন ১৯৪৭ অনুসারে, রাজকন্যারা সাধারণ ব্যক্তিকে বিয়ে করলে রাজপরিবার ছাড়তে হয়। আর জাপানের আইন অনুযায়ী, রাজপরিবারের নারী সদস্যরা সাধারণ কোনও মানুষকে বিয়ে করলে রাজকীয় উপাধি ত্যাগ করতে হয়।

বিশ্ববিদ্যালয় পড়ুয়া প্রেমিক কেই কোমুরোর সঙ্গে ২০১৮ সালে বিয়ে হওয়ার কথা ছিল রাজকুমারী মাকোর। কিন্তু পরে জানিয়ে দেয়া হয় ২০২০ সাল পর্যন্ত তাদের বিয়ের প্রস্তুতি স্থগিত করা হয়েছে। দীর্ঘদিন পর ক্রাউন প্রিন্স রাজি হওয়ায় এখন বিয়েতে তাদের আর বাধা রইলো না।

তিনি বলেন, আমি তাদের বিয়ে করার অনুমোদন দিয়েছি। সংবিধান বলেছে যে, বিয়ে কেবল উভয় লিঙ্গের পারস্পরিক সম্মতির ভিত্তিতেই করা উচিত। যদি তারা সত্যই এটি চায় তবে আমি মনে করি পিতামাতা হিসাবে তা সম্মান করা দরকার।

তবে আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি, তাদের এই বিয়েতে অনেকেই সন্তুষ্ট নয়। ক্রাউন প্রিন্স আরও জানান, তিনি বিশ্বাস করেন, রাজকন্যা মাকোও জানে বিয়ের জন্য সে পর্যাপ্ত জনসমর্থন অর্জন করতে পারেনি। সূত্র: কিওদো নিউজ, বিবিসি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা