আন্তর্জাতিক

নাইজেরিয়ায় ৪৩ শ্রমিককে গলা কেটে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় একটি ধানক্ষেতে কর্মরত অন্তত ৪৩ শ্রমিককে একসঙ্গে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় কশোবি নামে একটি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শ্রমিকদের সবাইকেই বেঁধে গলা কেটে হত্যা করা হয়।

স্থানীয় একটি সশস্ত্র গোষ্ঠীর নেতা বাবাকুরা কোলো বার্তা সংস্থা এএফপি’কে বলেন, আমরা ৪৩টি মরদেহ পেয়েছি। সবাইকে হত্যা করা হয়েছে। আরও ছয়জনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া গেছে।

বার্তা সংস্থা রয়টার্সও স্থানীয় এক নেতার বরাতে এ হামলায় অন্তত ৪০ জন নিহত হওয়ার খবর জানিয়েছে।

হামলাকারীদের খুঁজতে তল্লাশি শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

উত্তর-পূর্ব নাইজেরিয়ায় বোকো হারাম এবং ইসলামিক স্টেট (আইএসডব্লিউএপি) বেশ সক্রিয়। তাদের সঙ্গে সহিংসতায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, ২০০৯ সাল থেকে এপর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ২০ লাখ অধিবাসী।

শনিবারের হামলার বিষয়ে কোলো বলেন, এটা বোকো হারামের কাজ তাতে কোনো সন্দেহ নেই। তারা এই এলাকায় কৃষকদের ক্রমাগত আক্রমণ করছে।

ইব্রাহিম লিমান নামে আরেক স্থানীয় যোদ্ধা জানান, নিহত কৃষকরা কাজের খোঁজে প্রায় এক হাজার কিলোমিটার দূরবর্তী সোকোতো অঞ্চল থেকে কশোবি এসেছিলেন।

তিনি বলেন, মোট ৬০ জন কৃষকের সঙ্গে ধানক্ষেতে কাজ করার চুক্তি ছিল। ৪৩ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে, আহত হয়েছেন ছয়জন।

আরও আট কৃষক নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তাদের অপহরণ করা হয়েছে।

এর আগে, গত মাসে মাইদুগুরি এলাকার কাছে পৃথক দু’টি ঘটনায় ২২ জন কৃষককে হত্যা করেছিল বোকো হারামের সদস্যরা।

বোকো হারাম এবং আইএসডব্লিউএপি প্রতিনিয়ত স্থানীয় কাঁঠুরে, পশুপালক ও জেলেদের ওপর হামলা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি এবং সামরিক বাহিনী ও স্থানীয় যোদ্ধাদের কাছে তথ্যপাচারের অভিযোগ তুলেছে গোষ্ঠীগুলো। সূত্র: আল জাজিরা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা