আন্তর্জাতিক

এশিয়ায় ঘুষ লেনদেনের শীর্ষে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : প্রাইমারি স্কুলে ভর্তি বাণিজ্য থেকে শুরু করে সরকারি হাসপাতালে রোগী ভর্তি করাসহ সব কিছুতে লাগে রুপী। টেবিলের নিচে মুহূর্তে একহাত থেকে আরেক হাতে চলে যাওয়া নোটের কল্যাণে চাইলেই মিলছে সবকিছু। ‘ফেলো কড়ি মাখো তেল’ বচনের মাহাত্ম্য ভারতীয়রা ভালভাবেই জানেন।

সেই লজ্জাজনক ছবি এবার প্রকাশ্যে নিয়ে এল এক সমীক্ষায়। সেখানে বলে হয়েছে, এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ঘুষ দেওয়া হয় ভারতে (India)। দ্বিতীয় স্থানে রয়েছে কম্বোডিয়া।

Transparency International নামে এক সংস্থার করা সমীক্ষায় জানা গিয়েছে, ভারতে ৪৭ শতাংশ মানুষ বিশ্বাস করেন যে গত ১২ মাসে দুর্নীতি বেড়েছে। পাশাপাশি, ৬৩ শতাংশ মানুষ এটাও মনে করেন যে, দুর্নীতি রুখতে সরকার ভাল কাজ করছে। অর্থাৎ দুর্নীতির পারদ চড়লেও কেন্দ্রের মোদি সরকারের উপর এখনও আস্থা রয়েছে অনেকের।

এই সমীক্ষয় জানা গিয়েছে, এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ঘুষ দেওয়া হয় ভারতে। এদেশে ৩৯ শতাংশ কাজে ঘুষ দেওয়া হয়। ৪৬ শতাংশ মানুষ কোনও সরকারি পরিষেবা পাওয়ার জন্য উপর মহলে যোগাযোগ করেন। এদের মধ্যে ৩২ শতাংশ মনে করেন উঁচু জায়গায় যোগাযোগ না করলে তারা পরিষেবা পেতেন না।

জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১৭টি দেশের ২০ হাজার মানুষের উপর সমীক্ষা চালায় Transparency International। সেই সমীক্ষায় অংশগ্রহণকারীদের গত ১২ মাসে দুর্নীতি নিয়ে তাদের অভিজ্ঞতার কথা জানতে চাওয়া হয়েছিল। মূলত, পুলিশ, আদালত, সরকারি হাসপাতাল, পরিচয়পত্র সংগ্রহ ও অন্যান্য পরিষেবা নিয়ে প্রশ্ন করা হয় অংশগ্রহণকারীদের।

জানা যায়, ৪২ শতাংশ ক্ষেত্রে তাদের পুলিশকে ঘুষ দিতে হয়েছে। পরিচয়পত্র পেতে ঘুষ দিতে হয়েছে ৪১ শতাংশ ক্ষেত্রে। এদিকে, ঘুষ দেওয়ার নিরিখে তালিকায় সবচেয়ে নিচে রয়েছে জাপান ও মালদ্বীপ। দুটি দেশেই মাত্র দুই শতাংশ কাজে ঘুষ দেওয়া হয়।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা