আন্তর্জাতিক

সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতার পাল্টাপাল্টি অভিযোগ ভারত ও পাকিস্তানের

আর্ন্তজাতিক ডেস্ক : পাকিস্তানের অভ্যন্তরের সন্ত্রাসবাদ উস্কে দেয়ার জন্য ভারতকে দায়ী করে জাতিসংঘে একটি অভিযোগপত্র দায়ের করেছে ইসলামাবাদ। সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রচারপত্র বিলি করার একদিন পর ইসলামাবাদ এই অভিযোগপত্র দায়ের করে।

ভারত যখন আগামী দুই বছরের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন শুরু করতে যাচ্ছে তার আগ মুহূর্তে দেশটির বিরুদ্ধে পাকিস্তান গত মঙ্গলবার সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা করার জন্য আনুষ্ঠানিক অভিযোগ আনল। আগামী ১ জানুয়ারি থেকে ভারত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে কাজ করবে।

জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মুনির আকরাম বিশ্ব সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করে ভারতের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন এবং তিনি বলেন, পাকিস্তানের অভ্যন্তরে ভারতের সন্ত্রাসবাদ এবং ধ্বংসাত্মক কার্যকলাপের বিষয়টি বিশ্বসম্প্রদায়কে বিবেচনায় নিতে হবে। পাশাপাশি ভারত যে অবৈধ এবং আগ্রাসী তৎপরতা চালাচ্ছে সেগুলো প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। এ সময় তিনি আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদে পাস হওয়া বিভিন্ন প্রস্তাব লঙ্ঘনের জন্য ভারতকে অভিযুক্ত করেন।

তবে পাকিস্তানের সমস্ত অভিযোগ অস্বীকার করে জাতিসংঘে ভারতীয় মিশনের মুখপাত্র অত্যন্ত কঠোর ভাষায় বলেছেন যে, পাকিস্তান হচ্ছে সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু। এর আগে সোমবার পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে কাগজপত্র বিতরণ করেছে তাতে অভিযোগ করা হয়েছে, পাকিস্তান থেকে চার সন্ত্রাসী গত সপ্তাহে একটি সুড়ঙ্গ পথে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অনুপ্রবেশ করেছে এবং এসব সন্ত্রাসী ভারতীয় সেনা টহল দলের উপর হামলা চালিয়েছে।

পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করে বলছে যে, মুসলিম অধ্যুষিত কাশ্মীর অঞ্চলের জনগণের ওপর ভারত যে দমন-পীড়ন ও হত্যাযজ্ঞ চালাচ্ছে তা থেকে বিশ্ববাসীর মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিতে নয়য়াদিল্লি পাকিস্তানের বিরুদ্ধে এসব ভিত্তিহীন অভিযোগ করছে।সূত্র-পার্সটুডে

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা