পাল্টা পরমাণু মোশন নিয়ে ইরানের সংসদীয় কমিটি
আন্তর্জাতিক

পাল্টা পরমাণু মোশন নিয়ে ইরানের সংসদীয় কমিটি

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের শীর্ষ পর্যায়ের একটি সংসদীয় কমিটি পরমাণু ক্ষেত্রে আমেরিকার পদক্ষেপের পাল্টা ব্যবস্থা হিসেবে একটি আলাদা মোশন নিয়ে এগুচ্ছে।

গতকাল (মঙ্গলবার) ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির বৈঠকে দুটি আর্টিকেল পাস করা হয়েছে যাতে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার বিরুদ্ধে কৌশলগত ব্যবস্থা নেয়া যায়।

এর মধ্যে একটি ধারায় বলা হয়েছে- ইরানের আণবিক শক্তি সংস্থা দেশে একটি ইউরেনিয়াম মেটাল প্রোডাকশন প্লান্ট স্থাপন করবে এবং অন্য আরেকটি ধারায় ইরানের পরমাণু কর্তৃপক্ষকে ৪০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ভারী পানির চুল্লি প্রতিষ্ঠার জন্য সুবিধাজনক স্থান খুঁজে বের করা ও এ বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নের অনুরোধ জানানো হয়েছে।

এর আগে এই কমিটি আরো তিনটি ধারার অনুমোদন দিয়েছে যাতে ইরান সরকারকে ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা এবং নতুন প্রজন্মের সেন্ট্রিফিউজ বসানোর নির্দেশনা দেয়া হয়।

২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে গিয়ে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল এবং নতুন নতুন কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে এই মোশন নেয়া হলো। সূত্র : পার্সটুডে

সান নিউজ/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা