পেনসিলভেনিয়ায় জয় পেলেন বাইডেন ও হ্যারিস
আন্তর্জাতিক

পেনসিলভেনিয়ায় জয় পেলেন বাইডেন ও হ্যারিস

আন্তর্জাতিক ডেস্ক : ব্যাটলগ্রাউন্ড পেনসিলভেনিয়ার প্রেসিডেন্সিয়াল ভোটের সরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। পেনসিলভেনিয়ার মোট ৬৭ কাউন্টির ভোটের ফলাফল পাওয়ার পর পেনসিলভেনিয়ার সেক্রেটারি অব স্টেট ক্যাথি বুকওভার আনুষ্ঠানিক ভাবে তা স্বাক্ষর করে রাজ্যের গভর্নর টম উলফের কাছে সত্যায়নের জন্য পাঠান।

গভর্নর উলফ সাথে সাথে সার্টিফিকেশন সত্যায়িত করে ফেডারেল সরকারের কাছে প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিস পেনসিলভেনিয়ায় জয়লাভ করেছেন মর্মে সার্টিফিকেশন দাখিল করেন। ফলে ডেমোক্রাট জোসেফ বাইডেন পেনসিলভেনিয়ার ২০টি ইলেক্টোরাল ভোট সরকারি ভাবে লাভ করলেন।

পেনসিলভেনিয়ার সার্টিফিকেশন ইস্যু করার মধ্যদিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত বাইডেন সরকারিভাবে এপর্যন্ত ৯টি রাজ্যের ৯১টি ইলেক্টোরাল ভোট পেলেন। প্রেসিডেন্ট ট্রাম্প এপর্যন্ত ১২টি রাজ্যের ১শ ৫টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন সরকারি হিসেবে।

ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোর মধ্যে আরিজোনা ও উইসকনসিনের সার্টিফিকেশন ইস্যু বাকি রয়েছে। উইসকনসিনে এখন ট্রাম্প ক্যাম্পেইনের অনুরোধে ভোট পুনগণনা চলছে। এই সপ্তাহের মধ্যেই বাকী রাজ্যের সার্টিফিকেশন প্রক্রিয়া শেষ হতে পারে বলে আশা করা হচ্ছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা