আফগানিস্তানে জোড়া বোমা হামলায় ১৭ জন নিহত
আন্তর্জাতিক

আফগানিস্তানে জোড়া বোমা হামলায় ১৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের বামিয়ান শহরে জোড়া বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। বামিয়ান শহরে বেশিরভাগই শিয়া হাজারা মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিখ আরিয়ান জানান, গতকাল (মঙ্গলবার) সকালের ব্যস্ত সময়ে একটি মার্কেটে দুটি বোমার বিস্ফোরণ ঘটে। পুলিশ সূত্রের বরাত দিয়ে আফগানিস্তানের তোলো নিউজ জানিয়েছে, মার্কেটের একটি রাস্তার পাশে ওই বোমা পেতে রাখা হয়েছিল। নিহতদের মধ্যে শিশুসহ ১৫ জন বেসামরিক নাগরিক রয়েছেন। এছাড়া, দুই ট্রাফিক পুলিশ নিহত হয়েছেন। কোনো গোষ্ঠী ওই হামলার কথা স্বীকার করে নি।

গত কয়েক বছর ধরে বহুবার আফগানিস্তানে শিয়া হাজারা মুসলিম সম্প্রদায়ের লোকজন হামলার শিকার হয়েছেন। গত মে মাসে রাজধানী কাবুলে হাজারা সম্প্রদায়ের একটি আবাসিক এলাকার মা ও শিশু হাসপাতালে উগ্র সন্ত্রাসীরা দিনের বেলায় হামলা চালিয়ে হত্যাকাণ্ড ঘটায় এবং তাতে কয়েকজন মা নিহত হন।

সম্প্রতি আফগান তালেবান এবং আমেরিকার মধ্যে শান্তি চুক্তি সই এবং কাবুল সরকারের সঙ্গে তালেবানের শান্তি আলোচনা চললেও দেশটিতে প্রকৃতপক্ষে শান্তি প্রতিষ্ঠিত হয় নি। বরং সাম্প্রতিক দিনগুলোতে কাবুলে সহিংসতা বেড়েছে। এসব সহিংসতায় শুধু যে তালেবান অংশ নিচ্ছে তা নয় বরং উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী দায়েশেরও অংশগ্রহণ রয়েছে। সূত্র : পার্স টুডে

সান নিউজ/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা