আন্তর্জাতিক

লকডাউনের পক্ষে নন বাইডেনের উপদেষ্টারা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে গত কয়েক সপ্তাহ ধরে করোনাভাইরাস সংক্রমণ লাফিয়ে বাড়ছে। সংক্রমণ রোধে ইতোমধ্যে বেশ কয়েকটি অঙ্গরাজ্য ও শহরে নতুন করে বিধি-নিষেধ জারি করা হয়েছে। তবে এ পরিস্থিতিতে দেশব্যাপী লকডাউন জারির ব্যাপারে আগ্রহী নন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের করোনাভাইরাস বিষয়ক পরামর্শক বোর্ডের দুই সদস্য।

পরামর্শক বোর্ডের দুই সদস্য ড. বিবেক মূর্তি ও ড. অতুল গাবান্দে উভয়েই করোনা সংক্রমণ রোধে ব্যবসা প্রতিষ্ঠান ও সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারির তেমন প্রয়োজন নেয় বলে মতামত তুলে ধরেছেন। এর পরিবর্তে স্থানীয়ভাবে যেমন নিউইয়র্ক ও এর আশপাশের এলাকায় এ ভাইরাসের বিস্তার রোধে বিধি-নিষেধ আরোপ করা যেতে পারে বলে জানিয়েছেন তারা।

হার্ভার্ড মেডিকেল স্কুলের প্রফেসর ড. গাবান্দে এবিসি নিউজকে বলেন, দেশব্যাপী লকডাউন জারির বিষয়ে আমাদের সমর্থন নেই। তবে স্থানীয়ভাবে নানা ধরনের পদক্ষেপ নেয়া যেতে পারে, যেমন- মাস্ক পরা, করোনার নমুনা পরীক্ষা বাড়ানো ইত্যাদি।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে দায়িত্বরত সার্জন জেনারেল ও নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের করোনাবিষয়ক পরামর্শক বোর্ডের সদস্য ড. বিবেক মূর্তিও ফক্স নিউজকে একই কথা বলেছেন।

করোনা সংক্রমণ বাড়লে দেশব্যাপী লকডাউন জারি করা হবে কি-না, এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, সর্বশেষ উপায় হিসেবে এটা করা যেতে পারে। তবে লক্ষ্য নির্ধারণ না করে যদি দেশজুড়ে লকডাউন জারি করে দিই, তাহলে করোনাভাইরাসের কারণে মানুষের ভেতর তৈরি যে অবসাদ সেটা আরও বেড়ে যাবে।

তিনি আরও বলেন, কাজ বন্ধ করে দিলে দেশের অর্থনীতির ক্ষতি হবে। এদিকে স্কুল-কলেজ বন্ধ করে দিলে ছেলেমেয়েদের লেখাপড়ার ক্ষতি হবে। তাই আমরা দেশজুড়ে লকডাউন জারি না করে স্থানীয়ভাবে কিছু বিধিনিষেধ জারি করতে পারি।

এদিকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। গত ৯ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ কোটি। এক সপ্তাহ যেতে না যেতেই দেশটিতে আরও প্রায় ১০ লাখ মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, যুক্তরাষ্ট্রে বর্তমানে ১ কোটি ১৬ লাখ ৯৫ হাজার ৭১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৫৪ হাজার ২৫৫ জনের।

প্রথম থেকেই করোনা সংক্রমণকে খুব একটা গুরুত্ব দেয়নি ট্রাম্প প্রশাসন। ফলে দেশটিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এতো বেশি বলে ধারণা করা হয়। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প, তার স্ত্রী ও ছেলে করোনায় আক্রান্ত হওয়ার পরও এ বিষয়ে কঠোর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

এদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন করোনার ব্যাপারে সতর্ক করে বলেছেন, আসন্ন সরকার গঠনে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহযোগিতা না করলে আরও বহু মানুষের মৃত্যু হতে পারে। স্বাভাবিকভাবে ক্ষমতা হস্তান্তরে ট্রাম্প বা তার প্রশাসনের তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা