আন্তর্জাতিক

বিশ্বস্বাস্থ্য সংস্থা করোনায় পর্যুদস্ত : আক্রান্ত ৬৫

আন্তর্জাতিক ডেস্ক : এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতর পর্যুদস্ত মহামারী করোনা ভাইরাসের আক্রমণে। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক বিশেষায়িত এই সংস্থাটির সদর দফতরে একটি করোনার ক্লাস্টারও চিহ্নিত করা গেছে।

সোমবার ( ১৬ নভেম্বর) পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছে ৬৫ জন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ফারাহ দাখলাল্লাহ। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসব কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হওয়ার পর প্রশ্ন উঠেছে যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতরে এবং তার কর্মীদের মধ্যে স্বাস্থ্যবিধি, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও করোনা সংক্রমণ রোধের অন্যান্যা নিয়মগুলো কঠোরভাবে মানা হয়েছিল কি?

মূলত ইউরোপের দেশগুলোতে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে সদর দফতরেও সেটার প্রভাব পড়েছে। অবশ্য যে ৬৫ জন আক্রান্ত হয়েছেন তাদের অর্ধেকই বাসা থেকে কাজ করা কর্মকর্তা ও কর্মচারী।

বাকি ৩২ জন সদর দফতরের মধ্যে কাজ করছিলেন এতদিন। যারা আক্রান্ত হয়েছেন তারা বর্তমানে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানার পরও যদি তারা আক্রান্ত হয়ে থাকে তাহলে কি এটা প্রমাণিত হচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত করোনা সংক্রমণের বিধিগুলো কার্যকর নয়? করোনার এই ধাক্কা সামলে উঠে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বিষয়ে কি ব্যাখ্যা ও বর্ণনা দেয় সেটাই দেখার বিষয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা