আন্তর্জাতিক

ইথিওপিয়ায় যাত্রীবাহী বাসে বন্দুকধারীর হামলায় নিহত ৩৪

আন্তর্জাতিক ডেস্ক : ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাসে উঠে অতর্কিত হামলায় ঘটনা ঘটেছে। বন্দুকধারী সন্ত্রাসীরা গুলি চালিয়ে ৩৪ জনকে হত্যা করেছে ।এক বিবৃতিতে ইথিওপিয়ান হিউম্যান রাইটস কমিশন (ইএইচআরসি) জানায়, শনিবার (১৪ নভেম্বর) রাতে দেশটির দেবাট প্রশাসনিক অঞ্চল তবনিশানজুল-গুমুজে এ হামলার ঘটনা ঘটে।

রোববার ( ১৫ নভেম্বর) দেশটির মানবাধিকার সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।

এতে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনার সঙ্গে ইথিওপিয়া ও টিপিএলএফ বাহিনীর লড়াইয়ের কোনো যোগসূত্র আছে কি-না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ইথিওপিয়ান হিউম্যান রাইটস কমিশন আরও বলছে, তবনিশানজুল-গুমুজে বাসে হামলার ঘটনা ছাড়াও অন্য তিন এলাকায় এ ধরনের হামলার খবর পাওয়া গেছে। এছাড়া দেশটিতে চলমান সংঘাতের মুখে নিরাপদে আশ্রয় নেয়া লোকদের ওপরও হামলা চালানো হয়েছে।

ইথিওপিয়ার তাইগ্রে অঞ্চলে সরকারি ও তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট পার্টির (টিপিএলএফ) বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত শতাধিক মানুষ নিহত হয়েছে। এছাড়া ২০ হাজারেরও বেশি মানুষ দেশ ছেড়ে সুদান সীমান্ত দিয়ে পালিয়ে গেছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা