আন্তর্জাতিক

আর্মেনিয়াকে ১০ দিন সময় দিল আজারবাইজান

আন্তর্জাতিক ডেস্ক : নাগরনো-কারাবাখের বিতর্কিত ভূখণ্ড আজারবাইজানের কাছে হস্তান্তর করার জন্য আর্মেনিয়াকে আরও ১০ দিন সময়সীমা বাড়িয়েছে আজারবাইজান।

রোববার (১৫ নভেম্বর) রাশিয়ার মধ্যস্থতায় দুদেশের মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক এক শান্তি চুক্তি অনুযায়ী কালবাজার জেলা খালি করে আর্মেনীয় বংশোদ্ভূতদের চলে যাওয়ার কথা ছিল।

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা হিকমত হাজিয়েভ (রোববার) বাকুতে বলেছেন, “আর্মেনীয় সেনা ও অবৈধ আর্মেনীয় বসতি স্থাপনকারীদের কালবাজার জেলা থেকে চলে যাওয়ার জন্য আজারবাইজান ২৫ নভেম্বর পর্যন্ত সময়সীমা বাড়িয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আহ্বানে সাড়া দিয়ে মানবিক কারণে প্রেসিডেন্ট আলিয়েভ এই সময়সীমা বাড়িয়েছেন বলে জানান হাজিয়েভ। গত কয়েক দশক ধরে আর্মেনীয় বংশোদ্ভূতরা আজারবাইজানের এই জেলাটি নিয়ন্ত্রণ করছিল।

সম্প্রতি দুদেশের মধ্যে ছয় সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষে হাজার হাজার মানুষ নিহত হওয়ার পর আর্মেনিয়া ওই ভূখণ্ড ছেড়ে যেতে রাজি হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা