আন্তর্জাতিক

৭ম বারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহার রাজ্যে ৭ম বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন জেডিইউ প্রধান নীতীশ কুমার। এনডিএতে বিজেপির সর্বাধিক ৭৪ বিধায়ক রয়েছে। অন্যদিকে, নীতিশের জেডিইউ-এর রয়েছেন ৪৩ জন বিধায়ক। জোটের সহযোগী হাম এবং ভিআইপি দলের ৪ টি করে আসন রয়েছে।

রোববার (১৫ নভেম্ববর) বিহারের রাজধানী পাটনায় নীতীশ কুমারের বাসভবনে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ বিধায়কদের নিয়ে বৈঠক হয়।

ওই বৈঠকেই সর্বসম্মতিক্রমে নীতীশ কুমারকে এনডিএ বিধায়ক দলের নেতা নির্বাচিত করা হয়। এরপরেই রাজভবনে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাতে যান নীতীশ। নয়া সরকার গঠনের জন্য রাজ্যপালের কাছ থেকে আমন্ত্রণ জানানো হয়।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় নতুন মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠান হবে।

এনডিএতে নীতিশ কুমারের দল জেডিইউ কম আসন পাওয়া সত্ত্বেও তিনি মুখ্যমন্ত্রী হতে যাওয়ায় কটাক্ষ করেছেন কংগ্রেসের সিনিয়র নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী তারিক আনোয়ার। তিনি বলেন, ‘নীতীশ কুমার যতই আবার রাজ্যের মুখ্যমন্ত্রী হোন না কেন, এবার রাজ্যের লাগাম অন্য কারও হাতে থাকবে এবং নীতীশ রিমোট চালিত মুখ্যমন্ত্রী হবেন।

সংবাদ সংস্থা এএনআইয়ের সাথে আলাপকালে তারিক আনোয়ার আরও বলেন, বিজেপি ইচ্ছাকৃতভাবে এবং রাজনৈতিক কৌশলগত কারণে নীতীশ কুমারকে দুর্বল করেছে।

অন্যদিকে, আরজেডি নেতা মনোজ ঝা বলেছেন, শেষমেশ ৪০ আসন পাওয়া ব্যক্তি কীভাবে মুখ্যমন্ত্রী হতে পারেন? বিহার বিধানসভা নির্বাচনের ম্যান্ডেট তার বিরুদ্ধে। তাকে খুব খারাপভাবে পরাজিত করা হয়েছে এবং এই বিষয়ে তার ভাবা উচিত ছিল।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা