আন্তর্জাতিক

সুদানে নৌ ঘাঁটি স্থাপন করতে যাচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া তার পরমাণু শক্তিচালিত যুদ্ধজাহাজের জন্য সুদানে একটি নৌঘাঁটি স্থাপন করতে যাচ্ছে। এজন্য সুদানের সঙ্গে একটি চুক্তি সই করেছে মস্কো। লোহিত সাগরের উপকূলে এ নৌ ঘাঁটি স্থাপিত হলে সেখানে অন্তত চারটি রুশ যুদ্ধজাহাজ অবস্থান করবে।

রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন চুক্তির খসড়াতে অনুমোদন দিয়েছেন এবং সময়মতো তা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে উপস্থাপন করা হবে।

প্রধানমন্ত্রী মিশুস্তিন এক বিবৃতিতে বলেন, মস্কো এবং খার্তুমের মধ্যে সামরিক সম্পর্ক জোরদার করার পরিকল্পনা থেকে এই প্রকল্প নেয়া হয়েছে। দুদেশ তাদের সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য পারস্পরিক সহযোগিতা জোরদার করতে চায়।

বিবৃতিতে আরো বলা হয়েছে, সামরিক লক্ষ্য নিয়েই সুদানের উপকূলে রাশিয়ার এই সামরিক ঘাঁটি প্রতিষ্ঠিত হবে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে এটি ভূমিকা রাখবে। রুশ সামরিক ঘাঁটি কোনো দেশের জন্য হুমকি সৃষ্টি করবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সুদানের উপকূলে এই ঘাটি প্রতিষ্ঠিত হলে রাশিয়া পরমাণু শক্তিচালিত চারটি জাহাজ সেখানে রাখতে পারবে এবং ৩০০ পর্যন্ত সেনা সদস্য সেখানে অবস্থান করবে। এছাড়া, মস্কো সুদানের বন্দরকে জাহাজ মেরামত ও জ্বালানি রিসাপ্লাইয়ের কাজে ব্যবহার করতে পারবে।

সুদানের পোর্ট সুদান শহরে রাশিয়া এই সামরিক ঘাঁটি নির্মাণ করবে। এ শহরটি সুদানের প্রধান আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র এবং লোহিত সাগরের উপকূলে অবস্থিত বৃহত্তম শহর।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা