আন্তর্জাতিক

কারাগারে মরিয়ম নওয়াজের বাথরুমে ক্যামেরা!

আন্তর্জাতিক ডেস্ক : নওয়াজ শরীফ পরিবারের বিরুদ্ধে কার্যত ‘উইচ হান্টিং’ চলছে পাকিস্তানে বলে অভিযোগ পাওয়া গেছে। এবার নওয়াজ-কন্যা মরিয়ম নওয়াজ শরীফ অভিযোগ করেছেন, জেলে তিনি যে ঘরে ছিলেন এবং যে বাথরুম ব্যবহার করতেন সেখানে ক্যামেরা লাগানো ছিল। খবর এনডিটিভির

এক সাক্ষাৎকারে পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)-এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম বলেন, আমাকে দু’বার জেলে যেতে হয়েছে। আমি নারী হওয়া সত্ত্বেও আমার সঙ্গে কারাগারে যে আচরণ করা হয়েছে সে বিষয়ে যদি বলা শুরু করি তা হলে ওরা মুখ দেখাতে পারবেন না।

অর্থ আত্মসাতের মামলা গত বছর জেল খাটতে হয়েছিল মরিয়মকে। তিনি ইমরান খান প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ নিয়ে বলেন, যেভাবে আমার সঙ্গে আচরণ করা হয়েছে, তাতে বোঝা যাচ্ছে পাকিস্তানে নারীরা কতটা সুরক্ষিত। ভাববেন না মেয়েরা দুর্বল, তা সে পাকিস্তান হোক বা বিশ্বের যে কোনও প্রান্ত।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা