ভারত-পাকিস্তান সংঘর্ষে নিহত ১৫
আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান সংঘর্ষে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক :

কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাবাহিনীর পাল্টাপাল্টি গোলাবর্ষণে দুই পক্ষের অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১০ জনই বেসামরিক নাগরিক।

শুক্রবার (১৩ নভেম্বর) সীমান্তের কেরান সেক্টরে এ ঘটনা ঘটে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়, দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে কয়েক বছরের মধ্যে এটাই ভয়াবহ লড়াই।

ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, সংঘর্ষে ভারতের ছয়জন বেসামরিক নাগরিক, তিনজন সেনা ও একজন সীমান্তরক্ষী বাহিনীর সদস্য নিহত হয়েছেন।

পাকিস্তান বলছে, সংঘর্ষে পাকিস্তানের চার বেসামরিক ও এক সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়া পাকিস্তান শাসিত কাশ্মীরের নীলম উপত্যকা অঞ্চলে আরও দুজন আহত হয়েছেন।

এদিকে, নীলম উপত্যকাজুড়েই মৃত্যু ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানির এক কর্মকর্তা। এ ঘটনার জন্য পরস্পরকে দায়ী করছে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দু’দেশ।

এক বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনায় প্রতিবাদ জানাতে ভারতের এক প্রবীণ কূটনীতিককে তলব করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

১৯৪৭ সালে উপমহাদেশ বিভক্তির পর কাশ্মীরের নিয়ন্ত্রণ নিয়ে প্রায়ই সংঘাতে জড়িয়ে পড়ে চির বৈরি এ দেশ দু’টি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা