আন্তর্জাতিক

নিউইয়র্কে করোনা মোকাবেলায় নতুন আইন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের রেস্তোরা, পানশালা ও শারীরিক পরিচর্চা-পরিচর্যা কেন্দ্রগুলো রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। রেস্তোরার বাইরে রাত ১১টা এবং ভেতরে বসে খাবার ব্যবস্থা রাত ১২টার মধ্যে বন্ধ করতে হবে। তবে খাবার ডেলিভারির ক্ষেত্রে কোনো বিধি-নিষেধ জারি করা হয়নি। রাত ১০টার পরও খাবার ডেলিভারি করা যাবে।

এ বিধি-নিষেধ শুক্রবার (১৩ নভেম্বর) থেকে কার্যকর হতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু নতুন করে বৃদ্ধি পাওয়ায় বিধি-নিষেধ আরোপ করা হয়েছে শহরের রেস্তোরা, পানশালা ও শারীরিক পরিচর্চা-পরিচর্যা কেন্দ্রগুলোতে।

গভর্নর অ্যান্ড্রু কুমো এক বিবৃতিতে বলেছেন, নিউইয়র্কে নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও বেড়েছে বলে জানান অ্যান্ড্রু কুমো। পুরো রাষ্ট্রে হু হু করে করোনা সংক্রমণ বাড়ার মাঝে আশার খবর দিয়েছে মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার ও বায়োটেক।

প্রতিষ্ঠানটি করোনা নির্মূলে যে ভ্যাকসিন আবিস্কার করেছে, তা ৯০ শতাংশ কার্যকর বলে দাবি তাদের। ছয়টি দেশের ৪৩ হাজার ৫০০ জন মানুষের শরীরে এই ভ্যাকসিনের পরীক্ষা চালিয়েছে ফাইজার। এ প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞরা বলছেন, তাদের তৈরি ভ্যাকসিনে হয়তো মহামারির সমাপ্তি ঘটবে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা