আন্তর্জাতিক

আমিরাতের কাছে ২৩৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার বিদায়ী ট্রাম্প প্রশাসন সংযুক্ত আরব আমিরাতের কাছে ২৩৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এর মধ্যে কয়েক ডজন এফ-৩৫ জঙ্গিবিমান এবং কম্ব্যাট ড্রোন রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের কাছে এই বিপুল অর্থের অস্ত্র বিক্রির জন্য কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে এরইমধ্যে নোটিশ দিয়েছে ট্রাম্প প্রশাসন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মঙ্গলবার (১০ নভেম্বর) অস্ত্র বিক্রির ঘোষণা দেন। মার্কিন কংগ্রেস সবসময় মধ্যপ্রাচ্যে ইসরাইলের সামরিক আধিপত্য বজায় রাখার নীতি অনুসরণ করে আসছে। সেক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের এই অস্ত্র বিক্রির পরিকল্পনা কংগ্রেস অনুমোদন দেবে কিনা তা দেখার বিষয় রয়েছে।

সম্প্রতি ইহুদিবাদী ইসরাইল এবং সংযুক্ত আরব আমিরাত দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি করেছে। এর পরপরই আমেরিকা সংযুক্ত আরব আমিরাতের কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির পরিকল্পনা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রির জন্য আমেরিকার কাছে অনুরোধ জানিয়ে আসছে।

মাইক পম্পেও গতকাল বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে সৃষ্ট হুমকি মোকাবেলায় এবং নিজেকে রক্ষার জন্য সংযুক্ত আরব আমিরাতের উন্নত অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি প্রয়োজন রয়েছে। সে প্রয়োজন মেটানোর জন্যই ওয়াশিংটন অস্ত্র বিক্রির পরিকল্পনা হাতে নিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের কাছে এসব অস্ত্র বিক্রি করলে ইরানের পক্ষ থেকে সব ধরনের হুমকি এবং চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হবে বলে মন্তব্য করেন মাইক পম্পেও।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা