আন্তর্জাতিক

শপথ নেয়ার আগেই করোনা টাস্কফোর্স গঠন করলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে শপথ নিতে এখনও অনেক সময় বাকী জো বাইডেনের। এরই মধ্যে আমেরিকায় করোনাভাইরাস মোকাবেলায় এগিয়ে এসেছেন। কোভিড-১৯ থেকে দেশবাসীকে রক্ষার জন্য বিশেষ টাস্কফোর্স গঠন করেছেন।

সোমবার (৯ নভেম্বর) বৈশ্বিক এই মহামারী রুখতে ১৩ সদস্যের বিশেষ টাস্কফোর্স গঠন করেন জো বাইডেন। এই টাস্কফোর্সের শীর্ষে রয়েছেন তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আপাতত দুই মাসের জন্য তৈরি হয়েছে এই টাস্কফোর্স। ২০ জানুয়ারি জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর টাস্কফোর্সটি স্থায়িত্ব পাবে।

বাইডেন জানিয়েছেন, করোনা মোকাবেলায় সব রকম ব্যবস্থা নেবে নতুন সরকার। এদিন করোনাভাইরাস মোকাবেলায় বৈঠকও করেছিলেন বাইডেন ও কমলা হ্যারিস। দেশের গুরুত্বপূর্ণ বিজ্ঞানী এবং চিকিৎসকদের ওই বৈঠকে রাখা হয়।

সভায় সবার সম্মতিতে ১৩ জনের টাস্কফোর্স গঠন করা হয়। টাস্কফোর্সের শীর্ষে রাখা হয়েছে তিনজনকে। সাবেক ফুড অ্যান্ড ড্রাগ কমিশনার ডেভিড কেসলার, সাবেক সার্জেন জেনারেল বিবেক মূর্তি এবং অধ্যাপক মার্সেলা নুনেজ স্মিথকে। করোনা মোকাবেলায় সবরকম ব্যবস্থা করবে এই কমিটি। এই টাস্কফোর্সে রাখা হয়েছে ট্রাম্প প্রশাসন থেকে বরখাস্ত হওয়া রিক ব্রাইটসকেও।

দেশবাসীর কাছে মাস্ক পরার আবেদন জানিয়েছেন বাইডেন। বলেছেন,রিপাবলিকান বা ডেমোক্র্যাট নয়, মাস্ক পরতে হবে সব আমেরিকানকে। মাস্কের সঙ্গে রাজনীতিকে মেলালে হবে না। নিজের স্বার্থে, প্রতিবেশীর স্বার্থে সবার মাস্ক পরা উচিত।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা