আন্তর্জাতিক

রাশিয়ার হেলিকপ্টার ভূপাতিত  করলো আজারবাইজান, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : আর্মেনিয়া সীমান্তের কাছে রাশিয়ার একটি সামরিক বিমানে গুলি চালিয়ে ভূপাতিত করেছে আজারবাইজান। সীমান্তে হেলিকপ্টার ভূপাতিতের ঘটনায় অন্তত দু’জন ক্রু নিহত হয়েছেন বলে মঙ্গলবার (১০ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, আজারবাইজান-আর্মেনিয়া সীমান্তের কাছে মানুষ পরিবহনে সক্ষম একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার এমআই-২৪ হেলিকপ্টারে আঘাত হেনেছে। এতে সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ায় দু’জন ক্রু নিহত হয়েছেন।

সামরিক হেলিকপ্টারে আজারি হামলায় রাশিয়ার তৃতীয় একজন আহত হয়েছেন বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে। আজারবাইজানের ছিটমহল নাখচিভানের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

বিবাদপূর্ণ নাগোরনো-কারাবাখ অঞ্চল ঘিরে দুই প্রতিবেশি আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে এক মাসেরও বেশি সময় ধরে উত্তেজনা চলছে। দফায় দফায় শান্তি চুক্তি হলেও উভয়পক্ষ তা লঙ্ঘন করে পরস্পরের অবস্থান লক্ষ্য করে সামরিক হামলা চালিয়ে আসছে।

সোমবার রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান-আর্মেনিয়ার যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হলেও এখনও সামরিক অভিযানের শঙ্কা নাকচ করে দেয়া যাচ্ছে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী।

হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় আর্মেনিয়ায় নিয়োজিত রাশিয়ার সামরিক ঘাঁটি তদন্ত শুরু করেছে বলে জানানো হয়েছে। আজারবাইজান এবং আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদীদের তীব্র সংঘর্ষের সময় কপ্টারটি বিধ্বস্ত হয়।

প্রায় ৩০ বছর আগে স্বাধীনতা ঘোষণা করলেও নাগোরনো-কারাবাখ অঞ্চলের মালিকানা আজারবাইজান এবং আর্মেনিয়া কর্তৃপক্ষ দাবি করে। গত সেপ্টেম্বরের শেষের দিকে এই অঞ্চলে দুই দেশের মাঝে সংঘর্ষ শুরু হয়। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই সংঘাতে এখন পর্যন্ত এক হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। সূত্র: রয়টার্স।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা