আন্তর্জাতিক

ব্রাজিলে চীনা ভ্যাকসিন ট্রায়াল স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক : চীনের ওষুধপ্রস্তুতকারক কোম্পানি সিনোভ্যাক বায়োটেকের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল স্থগিত করেছে ব্রাজিল। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়ালে একটি ‘মারাত্মক বিরূপ’ ঘটনার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত ২৯ অক্টোবর এই বিরূপ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দেয়া হয়নি। বিশ্বজুড়ে যে কয়েকটি করোনাভাইরাসের ভ্যাকসিন শেষ-ধাপের পরীক্ষায় পৌঁছেছে চীনের সিনোভ্যাকেরটি সেগুলোর একটি।

চীন ইতোমধ্যে দেশটিতে হাজার হাজার মানুষের শরীরে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে জরুরি ব্যবহার কর্মসূচির আওতায় ভ্যাকসিনটির প্রয়োগ শুরু করেছে।

ব্রাজিলে ভ্যাকসিনের ট্রায়াল স্থগিতের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি সিনোভ্যাক। সোমবার ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ আনভিসা বলছে, একটি গুরুতর বিরূপ ঘটনার কারণে চীনের করোনাভ্যাক ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল স্থগিত করা হয়েছে।

তবে কোন এলাকায়, কি ধরনের বিরূপ ঘটনা ঘটেছে সেবিষয়ে বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করেনি আনভিসা। চীনা কোম্পানি সিনোভ্যাকের ভ্যাকসিনের শেষ-ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল ব্রাজিল ছাড়াও ইন্দোনেশিয়া এবং রাশিয়ায় চলছে। এসব দেশে এখন পর্যন্ত ভ্যাকসিনটির ট্রায়াল স্থগিতের ঘোষণা আসেনি।

ব্রাজিলে ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনাকারী মেডিক্যাল গবেষণা ইনস্টিটিউট বুটানটানের প্রধান ডিমাস কোভাস স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, একজন স্বেচ্ছাসেবীর মৃত্যুর কারণে ক্লিনিক্যাল ট্রায়াল স্থগিত করা হয়েছে।

তবে তিনি জোর দিয়ে বলেছেন, স্বেচ্ছাসেবীর মৃত্যু ভ্যাকসিনের সঙ্গে সংশ্লিষ্ট নয়। চীনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল স্থগিতের বিষয়ে মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টায় সংবাদ সম্মেলন ডেকেছে বুটানটান।

চীনা ভ্যাকসিনের ট্রায়াল ব্রাজিলে স্থগিতের ঘোষণা এমন এক সময় এল যখন এই কোম্পানির অন্যতম প্রতিদ্বন্দ্বী মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার তাদের তৈরি করোভাইরাসের একটি ভ্যাকসিন করোনাভাইরাস প্রতিরোধে ৯০ শতাংশ সফল হয়েছে বলে ঘোষণা দিয়েছে। সূত্র: বিবিসি, রয়টার্স।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা