আন্তর্জাতিক

প্রথম ১ হাজার কিলোমিটার গতিতে মানুষের ভ্রমণ

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নেভাদায় সুপার স্পিড হাইপারলুপ নামক পরিবহনে প্রথমবারের মতো মানুষের ভ্রমণের জন্য পরীক্ষা চালিয়েছে ভার্জিন হাইপারলুপ কোম্পানি। ঘণ্টায় প্রায় ১ হাজার কিলোমিটার গতিতে চলতে পারা এ যানের পরীক্ষা সফলভাবে শেষ করেছে প্রতিষ্ঠানটি। গালফ নিউজ জানিয়েছে, এ যানের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে দুবাই থেকে আবুধাবি যাওয়া যাবে।

দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়াল্ডের শেয়ারহোল্ডার ভার্জিন হাইপারলুপ। প্রতিষ্ঠানটির উদ্ভাবিত সুপার-স্পিড হাইপারলুপ ভবিষ্যত গণপরিবহণে পরবর্তী ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। এসব যানের গতিবেগ ঘণ্টায় হাজার কি.মি. ছাড়িয়ে যেতে পারে। যে কারণে, চলাচলে সময় কম লাগে। গালফ নিউজ তাদের প্রতিবেদনে বলেছে, ভার্জিন হাইপারলুপ এর আগে এখানে ৪০০ বারের বেশি পরীক্ষা চালিয়েছে। নেভাদার লাস ভেগাসে প্রতিষ্ঠানটির ৫০০ মিটার ডেভলুপ পরীক্ষাকেন্দ্রে পরীক্ষাটি চালানো হয়।

ভার্জিন হাইপারলুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ বিন সুলায়েম বলেন, চোখের সামনে ইতিহাস তৈরি হওয়ায়, আমি সত্যিই আনন্দিত। ১০০ বছরেরও বেশি সময় ধরে চলা পরীক্ষার পর, গণপরিবহনের আগামীর এই ব্যবস্থার সফল পরীক্ষা প্রত্যক্ষ করেছি। এই প্রযুক্তিটিকে একটি নিরাপদ ব্যবস্থায় পরিণত করতে ভার্জিন হাইপারলুপের দলের ওপর আমার সর্বদা যথেষ্ট বিশ্বাস ছিলো এবং বাস্তবে আমরা এটা করে দেখিয়েছি। আমরা মানুষ ও পণ্য পরিবহণের নতুন যুগের সূচনা করতে এক ধাপ এগিয়ে গিয়েছি।

২০২৫ সালের মধ্যে নিরাপত্তা সনদ পেলে ২০৩০ সালের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা শুরু করা নিয়ে কাজ করছে বলে জানিয়েছে ভার্জিন হাইপারলুপ। হাইপারলুপ সিস্টেম চৌম্বকীয় লিভিটেশন ব্যবহার করে নি:শব্দ ভ্রমণের অভিজ্ঞতা দেবে। নিউইয়র্ক থেকে ওয়াশিংটন যেতে সময় লাগবে মাত্র ৩০ মিনিট। এটি বাণিজ্যিক জেট বিমানের চেয়ে দ্বিগুণ গতিতে এবং একটি হাই-স্পিড ট্রেনের চেয়ে চারগুণ দ্রুত চলতে পারবে বলে প্রতিষ্ঠানটি জানায়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা