আন্তর্জাতিক

গুয়াতেমালায় ভূমিধসে প্রাণহানি ১৫০

আন্তর্জাতিক ডেস্ক : গুয়াতেমালায় ঝড় ইটার কারণে সৃষ্ট মৌসুমী বৃষ্টিপাত এবং ভূমিধসের ঘটনায় অন্তত ১৫০ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দেশটির প্রেসিডেন্ট আলেজান্দ্রো জিয়ামেট্টি বিবিসিকে বলেছনে, আগের ৫০ মৃত্যুর পাশাপাশি সেন্ট্রাল রিজিয়ন আল্টা ভেরাপাজের কুয়েজা এলাকায় আরও ১০০ প্রাণহানির ঘটনা ঘটেছে।

এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ব্যাপক বন্যার কারণে রাস্তাঘাট ডুবে যোগাযোগ বিচ্ছিন্নতা তৈরি হওয়ায় উদ্ধারকাজ চালানো সম্ভব হচ্ছে না বলে উদ্ধারকারী কর্তৃপক্ষ বিবিসিকে জানিয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির সেনাবাহিনী প্রত্যন্ত অঞ্চলে ভূমিধস কবলিত ঘরবাড়িতে উদ্ধার অভিযান চালানোর চেষ্টা করে যাচ্ছে।

এর আগে, মঙ্গলবার (৩ নভেম্বর) গুয়েতেমালার প্রতিবেশী রাষ্ট্র নিকারাগুয়ায় আঘাত হানে ঝড় ইটা। ঘণ্টায় ১৪০ মাইল বেগে ঝড়টি পরবর্তীতে হন্ডুরাস এবং গুয়েতেমালার দিকে দিক পরিবর্তন করেছে।

অন্যদিকে, গুয়াতেমালার প্রেসিডেন্ট বলেছেন - উদ্ধারকাজে ব্যবহারের জন্য একটিমাত্র হেলিকপ্টার থাকায় অভিযানে কিছুটা বিড়ম্বনা পোহাতে হচ্ছে। এখন পর্যন্ত কোনো মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

পাশাপাশি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী লিসান্দো রোজালেস এক টুইটার বার্তায় জানিয়েছেন, কোভিড-১৯ মহামারির মধ্যে ইটা ঝড়ের আঘাতে গুয়েতেমালার পরিস্থিতি সঙ্গীন। উদ্ধার অভিযান তরান্বিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতাও চেয়েছেন তিনি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের (এনএইচসি) পক্ষ থেকে জানানো হয়েছে ঝড় ইটা এখন দিক পরিবর্তন করে ক্যারিবিয়ান সাগরের দিকে এগিয়ে যাচ্ছে। তাই কিউবা এবং ফ্লোরিডায় নতুন করে সতর্কতা জারি করা হয়েছে। সূত্র : বিবিসি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা