আন্তর্জাতিক

চীনকে ঠেকানোর উদ্দেশ্যে ভারত-যুক্তরাষ্ট্র সামরিক চুক্তি সই

আন্তর্জাতিক ডেস্ক : চীনকে ঠেকানোর উদ্দেশ্য নিয়ে ভারতের সঙ্গে নতুন সামরিক চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র। নতুন সামরিক চুক্তির আওতায় এখন থেকে দেশ দুটি একে অপরের স্যাটেলাইট ও মানচিত্রের স্পর্শকাতর তথ্যসমূহ শেয়ার করবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভারত সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ভারতীয় মন্ত্রীদের উপস্থিতিতে এ চুক্তি সই হয়েছে। এর আগে, গত সোমবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে সঙ্গে নিয়ে নয়া দিল্লি পৌঁছান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুভ্রমনিয়াম জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক শেষে পম্পেও সাংবাদিকদের বলেছেন, অনেক বড় কিছু ঘটছে। আমাদের দুই দেশের, প্রকৃতপক্ষে মুক্ত বিশ্বের সব নাগরিকের আরও ভালো সুরক্ষার জন্য গণতন্ত্রগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের নেতা ও জনগণ পরিষ্কার দেখছে যে, চীনা কমিউনিস্ট পার্টি গণতন্ত্র, আইনের শাসন, স্বচ্ছতা বা নেভিগেশন স্বাধীনতার বন্ধু নয়।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার নতুন চুক্তিকে দুই দেশের জন্য একটি বিশাল মাইলফলক বলে মন্তব্য করেছেন। এটি যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সামরিক সহায়তা আরও বেগবান করবে বলে জানিয়েছে তিনি। এসপার বলেছেন, যুক্তরাষ্ট্র ভারতের কাছে আরও বেশি যুদ্ধবিমান ও ড্রোন বিক্রির পরিকল্পনা করছে। সূত্র : রয়টার্স

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা