আন্তর্জাতিক

ক্যামেরুনে ৬ শিশুকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : ক্যামেরুনের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের কুম্বা শহরে একটি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে ৬ শিশুকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। এতে অন্তত ৮ শিশু আহত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দুপুরে এক ব্যক্তি বেসামরিক পোশাকে মোটরসাইকেলে করে কুম্বা শহরে আসে। এরপর সরাসরি সেখানকার একটি বিদ্যালয়ে ঢুকে নির্বিচারে গুলি চালাতে থাকে। এতে অন্তত ৬ শিশু নিহত হয়। আর গুরুতর জখম হয় অন্তত ৮ শিশু। এদিকে বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে পালানোর সময় আরও কয়েকজন শিশু আহত হয়।

স্থানীয় শিক্ষা কর্মকর্তা আহিম আবানাউ ওবাসে ঘটনাটি নিশ্চিত করে জানান, বন্দুকধারীর হামলায় নিহতদের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে। এ ঘটনায় আহত আরও আটজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

কী কারণে কারা এই হামলা চালিয়ে সে ব্যাপারে নিশ্চিত করে এখনও কিছু জানা যায়নি। হামলার ঘটনাটি কুম্বা অঞ্চলে চলমান সরাকারি বাহিনী ও ইংরেজি ভাষাভাষী সশস্ত্র বাহিনীদের মধ্যকার সংঘর্ষের সঙ্গে যুক্ত কিনা তাও স্পষ্ট নয়।

২০১৭ সাল থেকে দ্বন্দ্ব-সংঘাতের কারণে ওই এলাকায় শতাধিক সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে। বাস্তুচ্যুত হয়েছে প্রায় কয়েক হাজার মানুষ। এছাড়া এসব ঘটনার কারণে সেখানকার শিশুরা স্কুলে যেতে ভয় পায়, অনেকে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা