গুগলের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের মামলা
আন্তর্জাতিক

গুগলের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের মামলা

আন্তর্জাতিক ডেস্ক :

গুগলের বিরুদ্ধে মামলা করেছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার (২০ অক্টোবর) আস্থা ভঙ্গের অভিযোগে এ মামলা করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

মামলার অভিযোগে বলা হয়েছে, গুগল প্রযুক্তিখাতের বাজার ব্যবস্থায় সুষম প্রতিযোগিতা নষ্ট করছে। সে সঙ্গে ইন্টারনেটের সার্চ ইঞ্জিন ও বিজ্ঞাপন ব্যবস্থায় নিজেদের একক আধিপত্য বজায় রাখার চেষ্টা চালাচ্ছে। খবর সিএনএনের।

গুগলের বিরুদ্ধে করা এ মামলায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের ১১টি অঙ্গরাজ্য। রাজ্যগুলোর মধ্যে রয়েছে- আরকানসাস, ফ্লোরিডা, জর্জিয়া, ইন্ডিয়ানা, কেনটাকি, লুইসিয়ানা, মিসিসিপি, মিজৌরি, মনটানা, সাউথ ক্যারোলাইনা ও টেক্সাস।

এ বিষয়ে গুগল আনুষ্ঠানিক বক্তব্যে এ মামলাকে ‘অত্যন্ত ত্রুটিপূর্ণ’ বলেছে। তারা বলছে, অনলাইনভিত্তিক বাজার এখনও প্রতিযোগিতামূলক। আর এক্ষেত্রে গ্রাহকদের স্বার্থকে সবার আগে দেখা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, মানুষ গুগল নিজেদের পছন্দে ব্যবহার করে। বাধ্য হয়ে কিংবা অন্য কোনো বিকল্প নেই বলে নয়।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা