আন্তর্জাতিক

৭০০ কোটি রুপি অর্থপাচার মামলায় শেহবাজ কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান ও পাকিস্তানের জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শেহবাজ শরিফকে মঙ্গলবার অর্থপাচার মামলায় কারাগারে পাঠানো হয়েছে। খবর প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার। নওয়াজের বিরুদ্ধে অর্থপাচারের মামলা চলছে।

৭০০ কোটি রুপি অর্থপাচারের একটি মামলায় আদালত জামিন আবেদন নামঞ্জুর করার পর গত ২৮ সেপ্টেম্বর পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শেহবাজ শরিফকে গ্রেফতার করে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলি ব্যুরো বা এনএবি। পরদিন পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী ৬৯ বছরের শেহবাজকে রিমান্ডে নেয়া হয়।

মঙ্গলবার এনএবি রিমান্ডের মেয়াদ বাড়ানোর আবেদন করলে আদালত তা খারিজ করে শেহবাজকে আদালতে পাঠানোর নির্দেশ দেয়। তিন সপ্তাহের বন্দিত্বকালে এনএবি অর্থপাচার নিয়ে কোনো প্রশ্ন করেনি বলে আদালতকে জানান শেহবাজ।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নওয়াজ শরিফের জামাতা ও পিএমএল-এন ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজের বর মোহাম্মদ সফদারকে গ্রেফতার করা নিয়েও ইমরান খান সরকারের সমালোচনা করেন তিনি।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা