আন্তর্জাতিক

সন্ত্রাস-তালিকা থেকে শর্তসাপেক্ষে সুদানকে বাদ দিচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসবাদে মদদ দেয়ার জন্য সুদানকে কালো তালিকাভুক্ত করে রেখেছে আমেরিকা। শর্তসাপেক্ষে সেই নিষেধাজ্ঞা তুলে দিচ্ছেন ট্রাম্প।

প্রেসিডেন্ট ট্রাম্পের শর্তগুলো হলো, সন্ত্রাসী হামলায় মৃত ও ক্ষতিগ্রস্ত এবং তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে সুদানকে। তা হলেই কালো তালিকা থেকে সুদানের নাম সরিয়ে নেবেন তিনি। সন্ত্রাসে মদদ দেয়ার জন্য সুদানের নাম কালো তালিকায় রেখেছিল আমেরিকা।

ট্রাম্প টুইট করে জানিয়েছেন, ''সুদান সরকার ক্ষতিগ্রস্ত আমেরিকান পরিবারগুলিকে ৩৩ কোটি ৫০ লাখ ডলারের প্যাকেজ দিতে রাজি হয়েছে। এই অর্থ জমা পড়লেই আমি সন্ত্রাসবাদে মদতকারী রাষ্ট্রের তালিকা থেকে সুদানের নাম সরিয়ে দেব। দীর্ঘদিন পরে আমেরিকার মানুষ ন্যায় পাচ্ছে। সুদানও একটা বড় পদক্ষেপ নিয়েছে।''

সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক জবাবে বলেছেন, ''প্রেসিডেন্ট ট্রাম্পকে অনেক ধন্যবাদ। আমরা মার্কিন কংগ্রেসে সুদান নিয়ে আপনার প্রস্তাব পাঠানোর দিকে তাকিয়ে আছি। কালো তালিকাভুক্ত হওয়ায় সুদানের প্রচুর ক্ষতি হয়েছে।''

১৯৯৩ সালে আমেরিকা কালো তালিকাভুক্ত করেছিল সুদানকে। অভিযোগ ছিল, সুদান সরকার সন্ত্রাসবাদে মদত দিচ্ছে। সে সময়ে সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির গত বছর বিক্ষোভের ফলে ক্ষমতাচ্যূত হয়েছেন। ওমর আল-বসিরের সঙ্গে আল কায়দার যোগ ছিল বলে আমেরিকার অভিযোগ।

সুদান এখন যে প্যাকেজ দিতে রাজি হয়েছে, তার মধ্যে ১৯৯৮ সালে তাঞ্জানিয়া ও কেনিয়ায় এবং ২০০০ সালে ইয়েমেনে মার্কিন দূতাবাসে আক্রমণে ক্ষতিগ্রস্ত আমেরিকানদের ক্ষতিপূরণও ধরা আছে। সংবাদসংস্থা রয়টার্সকে সূত্র জানিয়েছে, ইসরায়েলের সঙ্গেও সম্পর্ক স্থাপন করতে পারে সুদান। এর আগে মার্কিন মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শুরু করেছে আমিরাত ও বাহরা্ইন। আর ট্রাম্পও প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর বিদেশনীতির এই সাফল্য নিয়ে ভরপুর প্রচার চালাচ্ছেন।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা