আন্তর্জাতিক

২ জনের ছোট্ট শহরে কঠোর করোনা সতর্কতা   

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির ছোট্ট শহর নরটস্কি। করোনা প্রতিরোধে বর্তমানে বিশ্বের প্রায় সমস্ত শহরগুলোতেই সামাজিক দূরত্ব মেনে চলা হচ্ছে । তবে ইতালির নরটস্কি নামের ছোট্ট শহর দেখা গেল এক অদ্ভুত ব্যাপার। শহরটিতে জিওভান্নি ক্যারিলি (৮২) এবং জিম্পিয়েরো নোবিলি (৭৪) নামে মাত্র দুইজন লোক বাস করেন। কিন্তু তা সত্ত্বেও করোনা প্রতিরোধে তারা কঠোরভাবে মেনে চলছেন সকল সতর্কতা।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, শহরটি ইতালির পেরুজা প্রদেশের উম্বরিয়াতে অবস্থিত। ওই শহরে তাঁদের কোনও প্রতিবেশী নেই, তবুও অবসরপ্রাপ্ত এই প্রবীণরা কোনও ধরণের ঝুঁকি নিতে চান না। তবে এই শহরটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এটি প্রায় ৯০০ মিটার উঁচুতে অবস্থিত। সেখানে যাওয়া এবং আসাও বেশ দূরহ ব্যাপার। এত উচ্চতা সত্ত্বেও সেখানে মাস্ক পড়েন ক্যারিলি এবং নোবিলিও।

শহরের বাসিন্দা ক্যারিলি সিএনএনকে জানিয়েছেন, এই ভাইরাস থেকে মৃত্যুর আশঙ্কা রয়েছে। আমি যদি অসুস্থ হয়ে পড়ি তবে আমার দেখাশোনা কে করবে? আমার বয়স হয়েছে, তবে আমি আমার ভেড়া, গরু, মৌমাছি এবং বাগানের যত্ন নিতে এখানে থাকতে চাই। আমি আমার জীবনটা খুব ভালভাবে কাটাচ্ছি।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা