ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা, যুক্তরাষ্ট্রকে আপত্তি জানাল ইসরাইল 

আন্তর্জাতিক ডেস্ক

গাজা যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত নতুন পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের উদ্বেগ ও আপত্তির কথা জানিয়েছে ইসরাইল। একই সঙ্গে গাজা উপত্যকায় সামরিক অভিযানও অব্যাহত রেখেছে দেশটি।

বিশ্লেষকদের মতে, এই ঘটনাকে ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে নীতিগত মতপার্থক্যের আরেকটি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে নিজের রাজনৈতিক শক্তির অন্যতম ভিত্তি হিসেবে তুলে ধরে আসছেন নেতানিয়াহু।

নেতানিয়াহুর কার্যালয়ের মুখপাত্র ডোরন স্পিলম্যান বলেন, হামাসের নিরস্ত্রীকরণ বিষয়ে আরও স্পষ্ট ও কার্যকর পদক্ষেপ দেখতে চায় ইসরাইল। তিনি জানান, প্রস্তাবিত কাঠামো নিয়ে যুক্তরাষ্ট্রকে তাদের উদ্বেগ ও মতামত জানানো হয়েছে এবং প্রকাশিত পরিকল্পনাটি ইসরাইলের অবস্থান পুরোপুরি প্রতিফলিত করে না।

গত শুক্রবার হামাস জানায়, ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী তারা অস্ত্র ত্যাগে রাজি আছে। তবে সেসব অস্ত্র একটি নতুন ফিলিস্তিনি প্রশাসনিক কমিটির কাছে হস্তান্তর করা হবে।

অন্যদিকে, ইসরাইলের দাবি, যুদ্ধবিরতির পরও হামাস নতুন সদস্য সংগ্রহ ও অস্ত্র মজুত অব্যাহত রেখেছে। দেশটির গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, সংগঠনটি আবারও বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে।

গত অক্টোবরে ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতির পর গাজায় সহিংসতা কিছুটা কমলেও অঞ্চলটির ৬০ শতাংশের বেশি এলাকা এখনো ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে। গাজার কর্তৃপক্ষের দাবি, যুদ্ধবিরতির পর থেকে ইসরাইলি হামলায় ১ হাজার ২০০–এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

অন্যদিকে, একই সময়ে গাজায় পাঁচজন ইসরাইলি সেনা ও একজন বেসামরিক ঠিকাদার নিহত হওয়ার তথ্য জানিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া যুদ্ধের অবসানে হামাসের নিরস্ত্রীকরণকে ট্রাম্প এর আগে "একটি বড় অগ্রগতি" হিসেবে উল্লেখ করেছিলেন। তিনি দাবি করেছিলেন, এ বিষয়ে ইসরাইলও সন্তুষ্ট। তবে নেতানিয়াহু এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

ডোরন স্পিলম্যান বলেন, হামাসকে পুরোপুরি, যাচাইযোগ্য এবং স্থায়ীভাবে নিরস্ত্র না করা হলে ভবিষ্যতেও তারা ইসরাইলের জন্য নিরাপত্তা হুমকি হয়ে থাকবে।

এদিকে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ প্রকাশিত রোডম্যাপে গাজায় ইসরাইলের সামরিক অভিযান দ্রুত ও সম্পূর্ণভাবে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ধাপে ধাপে ইসরাইলি সেনা প্রত্যাহারের প্রস্তাবও রাখা হয়েছে।

তবে ইসরাইলের অবস্থান স্পষ্ট—হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্যাহার করা হবে না।

তথ্যসূত্র: এনডিটিভি

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা