ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২৫ অঙ্গরাজ্যের মামলা

আন্তর্জাতিক ডেস্ক

জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য আমদানির অভিযোগে ৬০ বাণিজ্যিক অংশীদারের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা অতিরিক্ত শুল্কের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করেছে দেশটির ২৫টি অঙ্গরাজ্য।

সোমবার (৩ আগস্ট) যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক আদালত (ইউএস কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেডে) এ মামলা দায়ের করা হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

মামলাকারী অঙ্গরাজ্যগুলোর মধ্যে রয়েছে নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ইলিনয়েস, ম্যাসাচুসেটস, ওয়াশিংটন, উইসকনসিন ও পেনসিলভেনিয়াসহ আরও ১৮টি অঙ্গরাজ্য। এসব অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির প্রভাব বেশি।

ট্রাম্প প্রশাসন গত জুলাইয়ে ভারত, কানাডা, জাপান, নরওয়ে, তাইওয়ান, চীনসহ ৫৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের ওপর জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানির অভিযোগ তুলে ১০ শতাংশ থেকে ১২ দশমিক ৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করে। যুক্তরাষ্ট্রের ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১ নম্বর ধারার আওতায় এ শুল্ক আরোপ করা হয়।

মামলায় অঙ্গরাজ্যগুলো অভিযোগ করেছে, এই শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের ভোক্তা ও ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হচ্ছে। নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস বলেন, যেসব দেশ ও অঞ্চলের ওপর এই শুল্ক আরোপ করা হয়েছে, সেখান থেকেই যুক্তরাষ্ট্রের বাজারে আসা পণ্যের পরিমাণ প্রায় ৯৯ দশমিক ৪ শতাংশ।

তিনি অভিযোগ করেন, সুপ্রিম কোর্ট শুল্কনীতি বাতিলের পরও ট্রাম্প প্রশাসন নতুন করে শুল্ক আরোপের মাধ্যমে মার্কিন পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর করের বোঝা বাড়ানোর চেষ্টা করছে।

এর আগে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির একটি অংশকে অবৈধ ঘোষণা করে। আদালত জানিয়েছিল, ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট (আইইইপিএ), ১৯৭৭ আইনটি ব্যবহার করে শুল্ক আরোপের ক্ষেত্রে প্রশাসন অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করেছে।

তবে ট্রাম্প প্রশাসন তাদের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই বলেন, যুক্তরাষ্ট্র তার আইনগত ক্ষমতা ব্যবহার করেই মার্কিন বাণিজ্যের জন্য ক্ষতিকর নীতি ও কার্যক্রম দূর করছে। তার দাবি, জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের আমদানি ঠেকাতে এই শুল্ক প্রয়োজন।

এদিকে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল অভিযোগ করেছেন, জোরপূর্বক শ্রমের বিষয়টিকে অজুহাত হিসেবে ব্যবহার করে ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি সাধারণ ভোক্তা ও ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ তৈরি করছে। তিনি বলেন, এই শুল্কের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্য, নির্মাণসামগ্রীসহ বিভিন্ন পণ্যের দাম বাড়ছে।

মামলার মাধ্যমে ২৫ অঙ্গরাজ্য ট্রাম্প প্রশাসনের আরোপিত নতুন শুল্ক কার্যক্রম বন্ধ এবং এর বৈধতা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে।

সূত্র : দ্য গার্ডিয়ান, টাইমস অব ইন্ডিয়া

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা