ছবি ; সংগৃহিত
আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক

গাজা উপত্যকায় আবারো নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় এক ফিলিস্তিনি নিহত এবং ১২ জনের বেশি আহত হয়েছেন। হামলায় একটি মসজিদ ও শত শত বাস্তুচ্যুত মানুষের আশ্রয় হিসেবে ব্যবহৃত তাবুও ধ্বংস হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) গাজা সিটির ইয়াং মেনস ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন (ওয়াইএমসিএ) ভবনের কাছে অবস্থিত আল-মুত্তাকিন মসজিদে ইসরাইলি যুদ্ধবিমান হামলা চালায়। একই সঙ্গে মধ্য ও উত্তর গাজার বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিমান হামলা পরিচালনা করা হয়।

আলজাজিরার প্রতিবেদক তারেক আবু আজ্জুম জানান, হামলার আগে সংশ্লিষ্ট এলাকায় সতর্কবার্তা দেওয়া হলেও নিরাপদে সরে যাওয়ার জন্য বাসিন্দাদের খুবই অল্প সময় দেওয়া হয়েছিল। ফলে অনেক মানুষ পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার সুযোগ পাননি।

এদিকে, গাজার নুসেইরাত শরণার্থী শিবিরেও পৃথক এক হামলায় অন্তত এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে আবু আজ্জুম জানান, ব্যস্ত একটি বাজারে ফিলিস্তিনিদের একটি দলকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

তিনি বলেন, নতুন করে যে কোনো সময় হামলার আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

এর আগে গত রোববার ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা একটি প্রস্তাব অনুমোদন করে, যার আওতায় গত অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির অংশ হিসেবে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর প্রথম সদস্যদের গাজায় প্রবেশের অনুমতি দেওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের ওপর হামলা ও ভূমি দখলের ঘটনা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, বেথলেহেমের কাছে আবু নাজিম এলাকায় ইসরাইলি বসতি স্থাপনকারীরা একটি বাড়িতে আগুন ধরিয়ে দিলে সেখানে বসবাসকারী আট ফিলিস্তিনি পালিয়ে যেতে বাধ্য হন। স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা একটি গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি ভবনের দেয়ালে বিভিন্ন স্লোগান লিখে পরে পুরো ভবনটিতে আগুন ধরিয়ে দেয়।

এ ছাড়া ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, নতুন সামরিক সড়ক নির্মাণ ও বসতি সম্প্রসারণের লক্ষ্যে জেনিন গভর্নরেটের বিভিন্ন এলাকায় প্রায় ২০ হেক্টর ফিলিস্তিনি জমি সামরিক আদেশের মাধ্যমে অধিগ্রহণ করেছে ইসরাইল।

সূত্র: আল জাজিরা

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা