আন্তর্জাতিক

যমজ ভাইদের বিয়ে যমজ বোনদের, আলোচনায় ব্যতিক্রমী প্রেম

লাইফস্টাইল ডেস্ক

নাইজেরিয়ার ইবাদান শহরে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে এমনই এক ব্যতিক্রমী বিয়ের আয়োজন। যমজ ভাই তাইও ওগুনতোয়ে এবং কেহিন্দে ওগুনতোয়ে বিয়ে করেছেন যমজ বোন তাইও আদেদিরান ও কেহিন্দে আদেদিরানকে। আরও মজার বিষয় হলো, ভাই তাইওর জীবনসঙ্গী হয়েছেন বোন তাইও, আর ভাই কেহিন্দে বিয়ে করেছেন বোন কেহিন্দেকে।

গত শনিবার (২০ জুন) রঙিন আয়োজনের এই দ্বৈত বিয়েতে চারজনই পরেছিলেন মিলিয়ে তৈরি করা পোশাক। পরিবারের সদস্য, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে ইবাদানের বিশপ আকিনইয়েলে মেমোরিয়াল অ্যাংলিকান চার্চে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা।

তবে এই প্রেমের গল্পের শুরুটা এতটা সহজ ছিল না। বর তাইও জানান, ‘আমরা সবসময়ই একসঙ্গে বিয়ে করতে চেয়েছিলাম, আর আমাদের ইচ্ছা ছিল যমজ মেয়েদেরই বিয়ে করার।’

কিন্তু শুরুতে এই প্রস্তাবে মোটেও রাজি ছিলেন না দুই বোন। হাসতে হাসতে কনে কেহিন্দে বলেন, ‘আমরা প্রথমে বলেছিলাম, না, আমরা যমজদের সঙ্গে প্রেম করতে চাই না।’

সময়ের সঙ্গে বদলে যায় সিদ্ধান্ত। বন্ধুত্ব থেকে সম্পর্ক, আর সেই সম্পর্কই শেষ পর্যন্ত গড়ায় বিয়েতে। বহুদিনের স্বপ্ন পূরণ করে চারজনই একসঙ্গে নতুন জীবনে পা রাখেন।

বিয়ের আগে ঐতিহ্যবাহী বাগদান অনুষ্ঠান এবং পরে জমকালো ‘হোয়াইট ওয়েডিং’ অনুষ্ঠিত হয়। গত রোববার (২১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে যমজ ভাইরা যৌথ পোস্টে লেখেন, ‘যমজরা বিয়ে করল যমজদের! গতকালের ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠান ছিল অসাধারণ। আমাদের আনন্দের দিনে যারা পাশে ছিলেন, সবার প্রতি কৃতজ্ঞতা।’ আরেকটি পোস্টে তারা লেখেন, ‘চিরদিনের জন্য একসঙ্গে।’

ইয়োরুবা সংস্কৃতিতে ‘তাইও’ নামের অর্থ ‘যমজদের মধ্যে যে প্রথম পৃথিবীর স্বাদ নেয়’। অন্যদিকে ‘কেহিন্দে’ অর্থ ‘যমজদের মধ্যে পরে জন্ম নেওয়া সন্তান’।

এই অনন্য বিয়ের গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই একে ‘দ্বিগুণ ভালোবাসা’ এবং ‘নিখুঁত কাকতালীয়তা’ বলে আখ্যা দিয়েছেন। একই শহরে, একই সময়ে, একই রকম নামের দুই জোড়া যমজের এই মিলন যেন বাস্তবের চেয়েও বেশি অবিশ্বাস্য এক রূপকথার গল্প।
সান নিউজ/আরাফাত

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা