আন্তর্জাতিক

৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের ভিসা

সান নিউজ ডেস্ক

শনিবার (২০ জুন) খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভ্রমণপিপাসুদের আকৃষ্ট করা এবং গ্রীষ্মকালীন পর্যটন খাতকে আরও চাঙ্গা করতে পর্যটকদের জন্য দারুণ সুখবর দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটিতে এখন মাত্র ৪৮ কর্মঘণ্টার মধ্যেই টুরিস্ট ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন হচ্ছে। একই সঙ্গে পর্যটকদের জন্য বিভিন্ন হোটেল, বিনোদন কেন্দ্র ও ভ্রমণ কার্যক্রমে বিশেষ ছাড় দেয়া হচ্ছে।ট্রাভেল এজেন্টরা বলছেন, ভিসাপ্রাপ্তির এ সুবিধা ছাড়াও পর্যটকদের জন্য হোটেল, আউটডোর অ্যাক্টিভিটি এবং বিভিন্ন আকর্ষণীয় স্থানে দেয়া ব্যাপক ছাড়।
প্রতিবেদনে বলা হয়েছে, এখন মাত্র ১৩৯ দিরহামে হোটেলের রুম সুবিধা মিলছে। এছাড়া কম দামে ডেজার্ট সাফারি, জেট স্কি রাইড ও বাগি রাইডের অভিজ্ঞতা নিতে বড় ধরনের ছাড় দেয়া হচ্ছে।
খালিজ টাইমস সাশ্রয়ী ভ্রমণের জন্য পর্যটকদের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে। সংবাদমাধ্যমটির মতে, ভ্রমণের ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যয়ের খাত সাধারণত আবাসন। তবে গ্রীষ্ম মৌসুমে পর্যটক আকর্ষণে দুবাইয়ের অনেক হোটেল বিশেষ ছাড় ও অফার দিয়ে থাকে।
প্রতিবেদনে বলা হয়েছে, শুধুমাত্র অনলাইনে আগাম বুকিংয়ের ওপর নির্ভর না করে বিভিন্ন হোটেলের বর্তমান অফার ও মূল্য যাচাই করা উচিত। অনেক ক্ষেত্রে সরাসরি যোগাযোগ বা নির্দিষ্ট সময়ের অফারের মাধ্যমে আরও কম খরচে কক্ষ পাওয়া সম্ভব। কারণ হোটেল ভাড়া চাহিদা, মৌসুম এবং বিভিন্ন প্রচারণামূলক অফারের কারণে সময়ভেদে পরিবর্তিত হয়।
সান নিউজ/আরাফাত

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা