আন্তর্জাতিক

ইসরায়েলি সেনাবাহিনীকে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা বন্ধের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সেনাবাহিনীকে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী। যুদ্ধবিরতি সত্ত্বেও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি সেনাদের লড়াই চলছিল।
গতকাল শনিবার (২০ জুন) সেনাবাহিনীকে এ নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছেন এক কর্মকর্তা।
গত শুক্রবার দক্ষিণ লেবাননে তীব্র হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। ওইদিন হিজবুল্লাহর হামলায় চার ইসরায়েলি সেনা নিহত হন। অপরদিকে দখলদারদের হামলায় প্রায় ৩০ লেবাননি প্রাণ হারান।
ইসরায়েলি সেনাবাহিনীর ওই কর্মকর্তা এক বিবৃতিতে বলেছেন, “প্রতিরক্ষা বাহিনীকে হামলা বন্ধের জন্য নতুন রাজনৈতিক পর্যায় থেকে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের সেনাবাহিনী সক্রিয় হামলা চালাচ্ছে না। এর বদলে শুধুমাত্র নিরাপত্তা জোনে আত্মরক্ষামূলক কার্যক্রম চালানো হচ্ছে।”

“হিজবুল্লাহ যদি যুদ্ধবিরতির শর্ত না মানে তাহলে আত্মরক্ষামূলক কার্যক্রম অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনীর জবাব দেওয়ার অধিকার রয়েছে।”হামলা বন্ধের কথা বললেও লেবাননে এখনো লড়াই চলছে। বিশেষ করে তেবনিত নামে একটি এলাকায়। দখলদাররা দাবি করেছে সেখানে হিজবুল্লাহর ব্যাপক অবকাঠামো রয়েছে যেগুলো ধ্বংস করা হচ্ছেশুক্রবার ও শনিবার মিলিয়ে ইসলায়েল লেবাননে আরও একশরও বেশি মানুষকে হত্যা করেছে।
সান নিউজ/ আরাফাত

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা