ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির সম্ভাবনা উড়িয়ে ইসরায়েলে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধবিরতিকে বৃদ্ধাঙুলি দেখিয়ে ইসরায়েলে ইরানের হামলা। ইরান-ইসরায়েলে যুদ্ধ বিরতি শুরু হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবিকে মিথ্যা প্রমাণ করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ট্রাম্পের আহ্বানে যুদ্ধবিরতিতে রাজি হয়ে নেতানিয়াহুর বিবৃতি প্রকাশের এক ঘণ্টার মধ্যেই এই হামলার খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে এই খবরের সত্যতা নিশ্চত করেছে টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলের এই সংবাদমাধ্যমে বলা হয়, ইরানকে কড়া জবাব দিতে ইসরায়েলের সেনাবাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানকে এই হামলার চরম মূল্য দিতে হবে উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ইসরায়েলে একাধিক মন্ত্রী।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা