সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গাজায় হাসপাতাল আগুন দিলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: গাজার কামাল আদওয়ান হাসপাতাল আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে হাসপাতালটিতে প্রবেশ করে ইসরায়েলি সেনারা। এর আগে, হাসপাতালটি থেকে কয়েকশ রোগীকে জোরপূর্বক ভাবে বের করে দেয় তারা।

আরও পড়ুন: গাজায় নিহত ছাড়াল ৪৫ হাজার ৪৩০

গাজার উপস্বাস্থ্যমন্ত্রী ইউসেফ আবু এল-রিশ বলেন, কামাল আদওয়ান হাসপাতালটির অস্ত্রোপচার বিভাগ, ল্যাবরেটরি এবং গুদামে আগুন দেওয়া হয়েছে। এই আগুন হাসপাতালের সকল ভবনে ছড়িয়ে পড়ে বলে জানায়।

গত ২ সপ্তাহ ধরে এই হাসপাতালটিতে হামলা চালিয়ে আসছিলো ইসরায়েলি সেনারা। এ সময় তাদের দাবি, সেখানে সশস্ত্র গোষ্ঠী হামাসের শক্ত অবস্থান আছে। অব্যাহত এই সমক হামলার পর শুক্রবার সকালে সেখানে প্রবেশ করে তারা। এরপর হাসপাতালে থাকা ৪০০ জনকে আটক করে ইসরায়েল।

শনিবার (২৮ ডিসেম্বর) তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এ সময় তাদের মধ্যে কয়েকজন পায়ে হেটে জাবালিয়া আল-নোজলা এলাকায় আসেন।

তারা জানায়, আটকের পরে সেনারা রাইফেলের বাট দিয়ে তাদেরকে মারধর করে। এছাড়াও ঠাণ্ডার মধ্যে রাখা হয় অনেককে। যার মধ্যে আহত ও বয়স্ক ব্যক্তিরাও ছিলেন।

আরও পড়ুন: তুরস্ক থেকে দেশে ফিরেছেন সিরীয় নাগরিক

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, হাসপাতালে আগুন লাগার পর সেটি নেভাতে কয়েক জন ব্যক্তি ডায়ালাইসিসের মেশিনের পানি ব্যবহার করেন। তবে ওই পানিতে ক্লোরিন মিশ্রিত ছিলো। এতে কয়েকজনের হাত ও মুখমণ্ডল পুড়ে যায়।

এদিকে, দখলদার সেনারা হাসপাতালটির পরিচালক হুসাম আবু সাফিয়াকেও আটক করেছে। তবে এখন তিনি কোথায় এবং কী অবস্থায় আছেন তা কেউ জানে না।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা