সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

তুরস্ক থেকে দেশে ফিরেছেন সিরীয় নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক: বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে। ফলে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর যারা বিভিন্ন দেশে পালিয়ে গেছিলেন তারা এখন নিজ দেশে ফিরতে শুরু করেছেন।

আরও পড়ুন: গাজায় নিহত ছাড়াল ৪৫ হাজার ৪৩০

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, বাশার আল-আসাদের পতনের পর এখন পর্যন্ত প্রায় ৩১ হাজার সিরীয় নাগরিক তুরস্ক থেকে নিজ দেশে চলে গেছেন। তুরস্ক সিরিয়ার প্রায় ৩০ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছিল।

২০১১ সালে লাখ লাখ মানুষ সিরিয়া থেকে পালিয়ে যায়। ৮ ডিসেম্বর বাশার আল-আসাদের পালিয়ে যাওয়ার পর আশা করা হচ্ছে তাদের মধ্যে বহু মানুষ ফের নিজ দেশে ফিরে আসবেন।

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানিয়েছেন, ফিরে যাওয়া লোকের সংখ্যা ৩০ হাজার ৬৬৩ জন।

সিরিয়ার নতুন নেতাদের সঙ্গে আঙ্কারার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তুরস্ক এখন সিরিয়ার শরণার্থীদের স্বেচ্ছায় প্রত্যাবর্তনের দিকে মনোনিবেশ করছে। দেশটি আশা করছে, দামেস্কে ক্ষমতার পরিবর্তন তাদের অনেককে দেশে ফিরতে অনুপ্রাণিত করবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা