সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

বাংলাদেশের পতাকা অবমাননা, গ্রেফতার ৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত রেলওয়ে স্টেশন থেকে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

আরও পড়ুন: গাজাজুড়ে ইসরায়েলি হামলা, নিহত ৫০

গ্রেফতারকৃতরা হলো, আর্য দাস, সুবীর দাস ও রিপন চট্টোপাধ্যায়। তারা ৩ জনেই কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ‘বজরং’ দলের সদস্য।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত রেলস্টেশনে বাংলাদেশের জাতীয় পতাকা এঁকে তার ওপর দাঁড়িয়ে ছিলো হিন্দুত্ববাদী সংগঠন “বজরং” দলের বেশ কয়েকজন সদস্য। এ সময় বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। তারা যে “বজরং” দলেরই সদস্য, তা স্বীকার করেছেন ঐ সংগঠনের নেতা বাপন বিশ্বাস। তিনি বলেন, গ্রেফতার হওয়া ৩ জনকে মুক্তি দেওয়া না হলে তাহলে তারা “বড় আন্দোলনের” পথে হাঁটবেন।

আরও পড়ুন: কঙ্গোতে রহস্যময় রোগে ১৪৩ জনের মৃত্যু

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, উত্তর ২৪ পরগনার বারাসত রেলওয়ে স্টেশনে বাংলাদেশের পতাকা এঁকে তার ওপরে দাঁড়ানোর অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হল। বুধবার বারাসত স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে রং দিয়ে বাংলাদেশের পতাকা আঁকতে থাকেন বজরং দলের সদস্যরা। এরপর সেই পতাকা এঁকে পা দিয়ে মাড়ানোর অভিযোগ ওঠে এবং আর সেই খবর পেয়েই ৩ জনকে গ্রেফতার করেছে বারাসত পুলিশ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা