সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ভারতে বাস উল্টে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে। এসময়ে বহু মানুষ আহত হয়েছেন।

আরও পড়ুন : দক্ষিণ কোরিয়ায় তুষারপাতে ৫ জনের মৃত্যু

শুক্রবার (২৯ নভেম্বর) গন্ডিয়া-আরজুনি সড়কের বিন্দ্রাবনা তোলা গ্রামে দুর্ঘটনাটি ঘটে। বাসটি নাগপুর থেকে গন্ডিয়ার পথে ছিল।

পুলিশ জানায়, একটি রাজ্য পরিবহন শিবশাহী বাস গন্ডিয়া জেলায় দুর্ঘটনার শিকার হয়। বাসটি ভান্ডারা ডিপো থেকে গন্ডিয়ার দিকে যাচ্ছিল। বিন্দ্রাবনা তোলা গ্রামে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে উলটে যায়।

আরও পড়ুন : ভূমিকম্পে কেঁপে উঠল কাশ্মির

এ দুর্ঘটনায় ৮ জন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং প্রায় ৩০ জন আহত হন। আহতদের গন্ডিয়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর উদ্ধার কাজ দ্রুত শুরু করতে পুলিশ, অ্যাম্বুলেন্স এবং ক্রেন মোতায়েন করা হয়।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে দুর্ঘটনার পরপরই ভুক্তভোগীদের জন্য ১০ লাখ রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন : উগান্ডায় ভূমিধস, নিহত বেড়ে ৫০

মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, দুর্ঘটনাস্থল থেকে ৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের জন্য যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে এই দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ। তবে স্থানীয় প্রশাসন দ্রুত উদ্ধার কাজ পরিচালনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে রাজ্য পরিবহন প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগকে সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা