সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইউক্রেনে মিসাইল-ড্রোন ছুড়ল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনকে লক্ষ্য করে ১৮৮টি মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে দেশটির বিভিন্ন অঞ্চলের বিদ্যুৎ অবকাঠামোকে লক্ষ্য করে এ হামলা চালায় রুশ বাহিনী। এতে করে দেশটির প্রায় ১০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন।

আরও পড়ুন: নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি

ইউক্রেন জানায়, নতুন এই হামলায় রাশিয়া ১৮৮টি মিসাইল ও ড্রোন ব্যবহার করেছে। এর মধ্যে তারা ৭৬টি কালিবার ক্রুজ মিসাইল, ৩টি কেএইচ-৫৯/কেএইচ-৬৯ মিসাইল এবং ৩৫টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে ইউক্রেন। এছাড়া ইউক্রেন রাজধানী কিয়েভকে লক্ষ্য করে যে সকল মিসাইল ছোড়া হয়েছে তার সবগুলোই ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

ইউক্রেনীয় জ্বালানি মন্ত্রণালয় জানায়, এই হামলার পর বিদ্যুৎ অবকাঠামোগুলো ঠিক করতে প্রকৌশলীরা কাজ শুরু করে দিয়েছে। হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হলো তা এখন নিরূপণের চেষ্টা করছেন।

কিয়েভের বাসিন্দারা জানিয়েছে, এই হামলার বিকট শব্দ শুনে সকালে তাদের ঘুম ভাঙে। রাজধানী কিয়েভ থেকে বিবিসির সাংবাদিক জাহান্না বেজপিয়াতচুক জানান, বৃহস্পতিবার সকালে মিসাইলের শব্দ শুনে আমি ঘুম থেকে জেগে ওঠি। এই হামলার পর রাজধানী কিয়েভে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে যেহেতু সেখানকার প্রায় সকল বাড়িতে এখন জেনারেটর আছে। তাই তারা আপাতত রান্নাবান্না ও নিজেদের উষ্ণ রাখার কাজটি করতে পারবেন।

আরও পড়ুন: উগান্ডায় ভূমিধসে নিহত ৩০

ইউক্রেন জানায়, শুধুমাত্র এই বছর তাদের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে ১১ বার হামলা চালিয়েছে রাশিয়া।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা