সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের পর তিনি এ ঘোষণা দেন।

মঙ্গলবার (২৭ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠক শেষে জাতির উদ্দেশে ভাষণ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ সময় চুক্তির পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, উত্তর ইসরায়েলের বাসিন্দারা এখন তাদের নিজ বাড়ি ফিরে যাবেন।

আরও পড়ুন: লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২২

আন্তর্জাতিক বার্তাসংস্থা বিবিসির খবরে বলা হয়, ইসরায়েলের পূর্ণ মন্ত্রিসভার সামনে যাবে যুদ্ধবিরতির এই চুক্তি। যার অনুমোদন হবে কেবলমাত্র একটি আনুষ্ঠানিকতার মাধ্যমে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, ইসরায়েলি মন্ত্রিসভা লেবাননে হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করবে।

একই সাথে তিনি জানান, হিজবুল্লাহ এই চুক্তি ভঙ্গ করলে ইসরায়েল ফের লেবাননে হামলা চালাবে।

এই যুদ্ধবিরতির সময়কালের বিষয়ে নেতানিয়াহু জানান, লেবাননে কী ঘটে তার ওপর নির্ভর করবে এর সময়।

যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই ঘোষণা দেয় ইসরায়েল।

এদিকে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী এরই মধ্যে বলেন, তিনি এই চুক্তিকে সমর্থন করেন।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৪

তবে যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলোর বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। কিন্তু অন্যতম শর্তের মধ্যে একটি হচ্ছে ইসরায়েল এবং হিজবুল্লাহ উভয়ই ৬০ দিনের জন্য দক্ষিণ লেবানন থেকে তাদের নিজ নিজ বাহিনী প্রত্যাহার করবে। হিজবুল্লাহ সীমান্তের প্রায় ১৯ মাইল উত্তরে লিতানি নদীর উত্তরে থাকবে। এ সময় দক্ষিণে তাদের কোনো অবস্থান থাকবে না। সেখানে সশস্ত্র গোষ্ঠী বলতে কেবল লেবাননের সেনাবাহিনী এবং জাতিসংঘের শান্তিরক্ষীরা অবস্থান করতে পারবেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা