সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ত্রিপুরায় বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তাকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আরও পড়ুন: গাজাজুড়ে নিহত ৯৫, লেবাননে ৪৫

মূলত সম্প্রতি ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা বৃদ্ধির অভিযোগ উঠেছে। গত কয়েক মাসে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করতে গিয়ে আটক হয়েছেন অনেকেই।

খোয়াই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবীর মালাকার জানান, তিন যুবককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক। ৩৪ বছর বয়সী ওই যুবক বাংলাদেশের নরসিংদী জেলার বেলানগর গ্রামের বাসিন্দা।

বিএসএফ সূত্রে জানা গেছে, গত তিন মাসে সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশের ঘটনা চলতি বছরের প্রথমার্ধের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেড়েছে। মূলত বাংলাদেশ থেকে অনুপ্রবেশের চেষ্টায় প্রায়শই একাধিক ব্যক্তি ধরা পড়ছেন সীমান্তবর্তী নানা এলাকায়।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং পুলিশের উদ্যোগে তাদের অনেককেই আবার বাংলাদেশে ফেরতও পাঠানো হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা