সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের একটি স্কুলে বন্দুক হামলার ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ৪ জন। নিহতদের মধ্যে দুজন ছাত্র ও দুজন শিক্ষক বলে জানা গেছে এবং আহত হয়েছেন আরও ৯ জন।

আরও পড়ুন: শেখ হাসিনাকে ভারতে চুপ থাকতে হবে

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম বিবিসি।

গুলিবর্ষণের সময় ঘটনাস্থল থেকে ছাত্র-ছাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছিল এবং বেশ কয়েকজনকে স্কুলের কাছে একটি মাঠে আটকে থাকতে দেখা গেছে। ব্যারো কাউন্টি শেরিফের অফিস এক বিবৃতিতে বলেছে, সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: গাজায় নিহত বেড়ে ৪০ হাজার ৮৬০

১৪ বছর বয়সী এক কিশোর বন্দুকধারী অ্যাপালাচি হাইস্কুলের ভেতরে এই গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। আইন প্রয়োগকারী সূত্র সিএনএনকে জানিয়েছে, কিশোরটি সেই স্কুলে পড়ে কিনা তা এখনও জানা যায়নি।

অপরদিকে বিবিসি বলছে, জর্জিয়ার ওই হাইস্কুলে গুলিতে চারজন নিহত ও নয়জন আহত হওয়ার ঘটনায় ১৪ বছর বয়সী এক ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হবে। জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন জানিয়েছে, ব্যারো কাউন্টির উইন্ডারের অ্যাপালাচি হাইস্কুলে বুধবারের হামলায় দুই ছাত্র ও দুই শিক্ষক মারা গেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা