সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বন্যায় নিহত ১৭০

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় অন্তত ১৭০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট এই বন্যায় বাস্তুচ্যুত হয়েছেন ২ লক্ষাধিক মানুষ।

আরও পড়ুন : ইসরায়েলি বর্বরতা চলছেই, নিহত ৪১

মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

দেশটির জাতীয় জরুরি অবস্থার প্রকাশিত ফ্লাড ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার (এনইওসি) এর তথ্য মতে, দুই সপ্তাহের বন্যার সময় নাইজেরিয়া জুড়ে বৃষ্টি-বন্যা-সংক্রান্ত ঘটনায় কমপক্ষে ১৭০ জন নিহত এবং আরও প্রায় ২ হাজার মানুষ আহত হয়েছেন।

আরও পড়ুন : ১২ ঘণ্টা ধর্মঘটের ডাক বিজেপির

এছাড়া বন্যায় ২ লাখ ৫ হাজারেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে বলে মঙ্গলবার জানানো হয়।

বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, মঙ্গলবার আপডেট করা এবং ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (এনইএমএ) প্রকাশিত সর্বশেষ এনইওসি পরিসংখ্যান অনুসারে, এ পর্যন্ত দেশটিতে ১৭০ জন নিহত, ১ হাজার ৯৪১ জন আহত এবং ২ লাখ ৫ হাজার ৩৩৮ জন তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছেন।

চলমান এই বন্যা দেশের উত্তরাঞ্চলের আটটি প্রদেশে প্রচণ্ড আঘাত হেনেছে। এছাড়া বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি এখনও অব্যাহত রয়েছে এবং আবহাওয়া কর্তৃপক্ষের দেওয়া পূর্বাভাসে আগামী মাসেও এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানানো হয়।

আরও পড়ুন : মমতার পদত্যাগ দাবিতে ব্যাপক সংঘর্ষ

এদিকে চলমান এই বন্যা কয়েক হাজার হেক্টর জমির ফসলও ভাসিয়ে নিয়ে গেছে। আর এতে করে পশ্চিম আফ্রিকার দেশটিতে চলতি বছর খাদ্যের প্রাপ্যতা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।

প্রসঙ্গত, নাইজেরিয়া এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি হয় ২০২২ সালে। ওই সময় দেশটিতে বন্যায় ৬ শতাধিক মানুষের প্রাণহানি ঘটে এবং বাস্তুচ্যুত হন প্রায় ১৪ লাখ মানুষ। এছাড়া বন্যায় ৪ লাখ ৪০ হাজার হেক্টর কৃষিজমির ফসল নষ্ট হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা