সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় নৌকায় বিস্ফোরণ, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় নদীতে নৌকা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। পণ্যবাহী ওই নৌকাটি ছিল কাঠের তৈরি এবং আগুন লেগে যাওয়ার পর বিস্ফোরণ হয়।

আরও পড়ুন: গাজায় প্রাণহানি বেড়ে প্রায় ৩৯ হাজার ৭০০

শুক্রবার (৯ আগস্ট) সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে।

বায়েলসা পুলিশের মুখপাত্র মুসা মুহাম্মদ বলেন, নৌকাটিতে করে ব্যবসায়ীরা উপকূলীয় এলাকাগুলোতে পণ্য নিয়ে যাচ্ছিল।

উল্লেখ্য, গত বছর নাইজেরিয়ায় নৌকা দুর্ঘটনায় অন্তত ২০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এসব দুর্ঘটনার জন্য নিয়মিতভাবে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রীবহন এবং দুর্বল রক্ষণাবেক্ষণকে দায়ী করে থাকে কর্তৃপক্ষ।

এছাড়া ২০২২ সালে নাইজেরিয়ার ৩৬টি প্রদেশের মধ্যে ২৯ প্রদেশ প্রবল বন্যার সম্মুখীন হয়েছিল এবং এর মধ্যে অ্যানামব্রা প্রদেশও ছিল। সেসময় বন্যার পানির কারণে বহু বাড়িঘর, ফসল এবং রাস্তা ভেসে যায় এবং কমপক্ষে ৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা