সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

এডেন উপসাগরে জাহাজে হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের বিদ্রোহীগোষ্ঠী হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় এডেন উপসাগরে ১টি জাহাজে আগুন ধরে গেছে।

রোববার (৪ আগস্ট) সকালে যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউকেএমটিও এই তথ্যটি জানিয়েছে।

আরও পড়ুন: লেবাননের ওপর ভ্রমণ সতর্কতা জারি

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, ইয়েমেনের উপকূল থেকে ১২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে এডেন উপসাগরে ১টি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। রোববার ভোরের দিকে এই হামলায় জাহাজটিতে আগুন ধরে যায়। কিন্তু এই জাহাজের গন্তব্যের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি।

বিগত বছরের (৭ অক্টোবর) ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস -ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর থেকে গাজায় বর্বর হামলা শুরু করে ইসরায়েল। এর পরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদে এডেন ও লোহিত সাগরে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজে গত নভেম্বর মাস থেকে হামলা চালাচ্ছে হুথিরা।

এদিকে হুথিদের ঠেকাতে ইয়েমেনে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য যৌথ হামলা চালালেও; সেই গুলো তেমন ফলপ্রসূ হচ্ছে না। এ সময় হুথিদের হামলার কারণে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে বিশ্বের বড় বড় জাহাজ প্রতিষ্ঠানগুলো।

আরও পড়ুন: ইসরায়েলি বর্বর হামলা, নিহত ১৭

সারা বিশ্বে সমুদ্র পথে যত বাণিজ্য হয়, তার মোট ১২ শতাংশই হয় লোহিত সাগর দিয়ে। অপরদিকে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হুথিদের হামলার কারণে আন্তর্জাতিক বাজারে এর অনেক প্রভাব পড়েছে।

লোহিত সাগর থেকে মিসরের সুয়েজ খাল হয়ে যে সকল জাহাজ ইউরোপে যেত; সে সকল জাহাজকে এখন আফ্রিকা ঘুরে তার পরে গন্তব্যে যেতে হচ্ছে। এটি ইয়েমেনের শিয়া মুসলিম সংখ্যালঘু জাইদি নামের উপ-সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠী এই হুথিরা। এর বেশিরভাগ ইয়েমেনি হুথিদের নিয়ন্ত্রণাধীন এলাকায় বসবাস করেন। তার পাশাপাশি সানা এবং ইয়েমেনের উত্তরে হুথিরা লোহিত সাগরের উপকূলরেখাও নিয়ন্ত্রণ করে তারা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা